চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মডেল জেসিকা হত্যার প্রধান আসামীকে ক্ষমা করে দিলেন ‘বোন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৮
আন্তর্জাতিক
A A

আলোচিত ভারতীয় মডেল জেসিকা হত্যার প্রধান আসামী মনু শর্মাকে ক্ষমা করে দিয়ে মুক্তির ব্যাপারে আপত্তি নেই বলে জানালেন জেসিকার বোন সাবরিনা লাল। এরই মাঝে ১৫ বছর জেল কাটিয়ে ফেলেছেন মনু শর্মা।

১৯৯৯ সালে দিল্লিতে মডেল জেসিকা লালকে প্রকাশ্যে একটি পার্টিতে গুলি করে হত্যা করেন মনু। খুনের ঘটনা প্রমাণিত হওয়ায় ২০০৬ সালে মনুকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন সুপ্রিম কোর্ট।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, দিল্লির তিহার জেলে পাঠানো এক চিঠিতে সাবরিনা লিখেন- ১৫ বছর ধরে মনু শর্মা জেলে কাটাচ্ছেন। আমাকে বলা হয়েছে এ সময় তিনি বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান এবং কারাগারের বন্দিদের জন্য ভালো কাজ করেছেন এবং তাদের সহায়তা করেছেন। আমি মনে করি এটা তার কর্মের সংস্কার। তাই তার মুক্তির ব্যাপারে আমার কোন আপত্তি নেই।

Banglabid

টাইমস অফ ইন্ডিয়ায় দেয়া এক প্রতিবেদনে বলা হয়, সাবরিনা মনে করেন মনু শর্মা তার শাস্তি পেয়েছেন। এই পরিস্থিতি সম্পর্কে কারো কোন হতাশার প্রয়োজন নেই বলেও জানিয়েছেন তিনি।

ভারতীয় মডেল জেসিকা হত্যার প্রধান আসামী মনু শর্মা
ভারতীয় মডেল জেসিকা হত্যার প্রধান আসামী মনু শর্মা

তেহার জেলের পরিচালক অজয় কাশিব জানান, ৪১ বছর বয়সী মনু শর্মার আচরণের ভিত্তিতে ৬ মাস ধরে তাকে ‘খোলা কারাগারে’ স্থানান্তরিত করা হয়েছে।

এর মধ্যে ২০০৯ সালের সেপ্টেম্বরে তার দাদীর শেষকৃত্যের জন্য ৩০ দিনের মুক্তি মিলেছিল। এছাড়া ২০১১ সালে ছোট ভাইয়ের বিয়েতে এবং ২০১৩ সালে মাস্টার্স পরীক্ষা দেবার সময়ও মুক্তি পেয়েছিলেন।

Reneta

মনু শর্মা বন্দি এবং বন্দিদের সন্তানদের জন্য বেশ কিছু সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছেন।

১৯৯৯ সালে ২৯ এপ্রিল দক্ষিণ দিল্লিতে ট্যামারিন্ড কোর্ট রেস্তোরাঁতে একটি পার্টিতে জেসিকা লাল অভিযুক্তকে মদ দিতে অস্বীকার করলে তাকে গুলি করে হত্যা করেছিল সে৷ গ্রেপ্তারের পর থেকে এ নিয়ে ১৫ বছর জেলে থাকতে হয়েছে মনু শর্মাকে।

 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin2
পূর্ববর্তী

সন্ধ্যায় নাবিলার গায়ে হলুদ, বৃহস্পতিবার বিয়ে

পরবর্তী

কিন্তু সিনেমা বানাতে তো পয়সা লাগে…

পরবর্তী

কিন্তু সিনেমা বানাতে তো পয়সা লাগে...

গাজীপুরে একটি হত্যা মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড

সর্বশেষ

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT