সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের আগেই ধাক্কা খেতে যাচ্ছিল ভারতীয় দলের গেমপ্ল্যান। শুক্রবার অনুশীলনে পায়ে চোট পান অক্ষর প্যাটেল। শনিবার দুপুর পর্যন্তও তাকে খেলানোর একটা চেষ্টা চালিয়েছিলেন কর্মকর্তারা।
কিন্তু সেই চেষ্টায় কোনও লাভ হয়নি। রাতে ভারতীয় বোর্ড সরকারি ভাবে জানিয়ে দেয়, অক্ষর প্যাটেলের বদলি হিসেবে উড়িয়ে আনা হচ্ছে রবীন্দ্র জাদেজাকে।
বিসিসিআই জানিয়েছে, রোববার ম্যাচের দিন সকালেই চেন্নাই চলে যাবেন জাদেজা এবং ঠিক সময় চলে গেলে তার খেলার সম্ভাবনাও অনেক বেশি।
কেন এত দ্রুত বদলি ক্রিকেটার চেয়ে পাঠানো হল? জবাবে বোর্ড জানিয়েছে, আসলে ভারতীয় টিমের গেমপ্ল্যান ছিল চেন্নাইয়ের পাটা উইকেটে দুজন অলরাউন্ডারকে দলে রাখার।
সেই অনুযায়ী ভারতের প্রাথমিক গেমপ্ল্যান ছিল, দুই পেসার মোহাম্মদ সামি, যশপ্রীত বুমরা, দুই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল।
কিন্তু অক্ষরের চোটই সব পাল্টে দেয়। দুই দুই অলরাউন্ডারের বদলে দুজন স্পিনার খেলালে আবার ব্যাটিং দুর্ব হয়ে যেতে পারে। বিশেষ করে ভুবনেশ্বরও না খেললে সাত নম্বরে হার্দিকের পরে আর কোনও ব্যাটিং থাকে না ভারতীয় দেল। যে ঝুঁকিটা নিতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।







