চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয়দের অধিকাংশই কি নিরামিশভোজী?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৮
আন্তর্জাতিক
A A

ভারতীয়দের সম্পর্কে প্রচলিত মিথ হলো দেশটির অধিকাংশ মানুষ নিরামিষভোজী।  কিন্তু সবচেয়ে বেশি প্রচলিত এই গল্প কিংবা ধারণাটি ভুল। 

মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক বালমুরলি নটরাজন এবং ভারত-ভিত্তিক অর্থনীতিবিদ সুরাজ জ্যাকব নতুন এক গবেষণার ভিত্তিতে এমনটি জানিয়েছেন।

অতীতের বিভিন্ন পরিসংখ্যানে দেখা যায়, ভারতের এক-তৃতীয়াংশ মানুষ নিরামিষভোজী।

সরকারের পরিচালিত তিনটি জরীপে দেখা যায়, ২৩ থেকে ২৭ শতাংশ ভারতীয় নিরামিষ ভোজী।  এ পরিসংখ্যান একেবারে নতুন কিছু নয়।

কিন্তু নটরাজন ও জ্যাকব সরকারের এ পরিসংখ্যানকে সঠিক বলে মনে করেন না। তাদের ধারণা এ পরিসংখ্যানে নিরামিষভোজী মানুষের সংখ্যা বাড়িয়ে দেখানো হয়েছে। এর পেছনে রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিষয় জড়িত আছে বলে তারা মনে করেন।

সে হিসেবে ধরে নেয়া যায়, ভারতে মাংস খাওয়া মানুষের প্রকৃত সংখ্যা কমিয়ে দেখানো হয় এবং নিরামিষভোজী মানুষের সংখ্যা বাড়িয়ে দেখানো হয়।

Reneta

সার্বিক বিষয় বিবেচনা নিয়ে গবেষকরা বলছেন, ভারতে প্রায় ২০ শতাংশ মানুষ নিরামিষভোজী। সাধারণভাবে যা ধারণা করা হয়, এ সংখ্যা তার চেয়ে অনেক কম।

ভারতের মোট জনসংখ্যার ৮০ শতাংশ হিন্দু এবং তারাই সবচেয়ে বড় মাংসভোজী।  এমনকি উচ্চবর্ণের হিন্দুদের এক-তৃতীয়াংশ নিরামিষভোজী।

ভারতের যে শহরগুলোতে সবচেয়ে বেশি নিরামিষভোজী রয়েছেন:

ইন্দোর: ৪৯%
মিরাট: ৩৬%
দিল্লি: ৩০%
নাগপুর: ২২%
মুম্বাই: ১৮%
হায়দ্রাবাদ: ১১%
চেন্নাই: ৬%
কলকাতা: ৪%

সূত্র: ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে

কিন্তু গবেষক নটরাজন এবং জ্যাকব বলছেন, সাধারণভাবে যা ধারণা করা হয়, গরুর মাংসভোজী মানুষের সংখ্যা তার চেয়ে বেশি।

সরকারী পরিসংখ্যানে বলা হচ্ছে, কমপক্ষে ৭ শতাংশ ভারতীয় গরুর মাংস খায়।

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটিতে নিরামিষ খাওয়াকে উৎসাহিত করছেন।

কারণ এর মাধ্যমে গরু রক্ষা করতে চান তারা।  ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের কাছে গরু ধর্মীয়ভাবে পবিত্র বিষয়।

ভারতে অর্ধেকের বেশি প্রদেশে গরু জবাই নিষিদ্ধ।  গো-রক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে।

কিন্তু বাস্তবতা হচ্ছে, লক্ষ লক্ষ ভারতীয়- দলিত, মুসলিম এবং খ্রিস্টান গরুর মাংস খায়।

গবেষক ড: নটরাজন এবং ড: জ্যাকব বলেন, বাস্তবে প্রায় ১৫ শতাংশ ভারতীয় অর্থাৎ ১৮ কোটি মানুষ সেখানে গরুর মাংস খায়।

সরকার যে পরিসংখ্যান তুলে ধরে এটি তার চেয়ে ৯৬ শতাংশ বেশি।

পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, অধিকাংশ ভারতীয় মাংস খায়।  সেটি হতে পারে মুরগী কিংবা খাসির মাংস।

এটা অনেকেই নিয়মিত খায়, আবার অনেকে মাঝে মধ্যে খায়।  তবে অধিকাংশ ভারতীয় নিরামিষভোজী নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত
শেয়ারTweetPin3

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT