ভারতকে জয়ের জন্য ১১৯ রানের টার্গেট ছুড়ে দিয়েছে পাকিস্তান। শুরু থেকে পাক ব্যাটিং লাইন আপকে চেপে ধরা ভারতীয় বোলিং লাইন আপের সামনে শুধু ব্যাতিক্রম ছিলো শোয়েব-আকমল জুটি। তারা ২৪ বল খেলে তুলে নেন ৪১ রান।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে পাক ব্যাটসম্যানদের শুরুটা ছিলো একটু সাবধানী। সারজিল খান এবং আহমেদ শেহজাদ প্রথম ৪৬ বল থেকে স্কোর বোর্ডে জমা করেন মাত্র ৩৮ রান। এরপর ৮ রানের ব্যাবধানে সারজিল খান এবং শেহজাদ ফিরে গেলে থমকে যায় রানের চাকা।
ব্যাটিং পজিশনে ওপরে ওঠে আসা শহীদ আফ্রিদিও আজ তেমন একটা কারিশমা দেখাতে পারেননি। ১৪ বল থেকে সংগ্রহ করেন মাত্র ৮ রান।
এরপরই শোয়েব-আকমল জুটিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। উমর ১৬ বল খেলে সংগ্রহ করেন ২২ রান এবং শোয়েব মালিক ২৬ রান। শেষ পর্যন্ত ১৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১১৮ রান করতে সমর্থ হয় পাকিস্তান।
ভারতের পক্ষে ১ ওভারে ৪ রান দিয়ে এক উইকেট দখল করেন সুরেশ রায়না।






