চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে হারিয়ে সেমির আশা বাঁচাল ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতকে ৪ উইকেটে হারিয়ে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেয়েছে ইংল্যান্ড। প্রথম তিন ম্যাচ হারের পর এই জয়ে ইংলিশরা টুর্নামেন্টে টিকে থাকল।

বুধবার মাউন্ট মঙ্গানুইতে টসে হেরে আগে ব্যাট করা ভারত ৩৬.২ ওভারে ১৩৪ রানে অলআউট হয়। সহজ লক্ষ্যে ইংলিশ মেয়েরা ১৮.৪ ওভার ও ৪ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে।

দলীয় ২৮ রানের ভেতর ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। সাজঘরে ফেরা প্রথম তিন ব্যাটার ব্যক্তিগত রান দুই অঙ্কের ঘরে নিতে পারেননি। খাতা না খুলে রান আউট হন দীপ্তি শর্মা।

৬১ রানে চতুর্থ ও পঞ্চম উইকেট হারায় টিম ইন্ডিয়া। পরে ওপেনার স্মৃতি মালহোত্রা ৫৮ বলে ৪ চারে ৩৫ রান করে সোফি একলেস্টোনের বলে লেগ বিফোরে কাটা পড়েন।

তাতে ৭১ রানে ৬ উইকেট হারিয়ে ভারত ব্যাটিং বিপর্যয় অব্যাহত রাখে। রিচা ঘোষের ৩৩ ও ঝুলন গোস্বামীর ২০ রানের মাঝারি ইনিংসে ভর করে স্কোরবোর্ডে শেষঅবধি আসে ১৩৪ রান।

ইংল্যান্ডের হয়ে চার্লি ডিন ২৩ রান দিয়ে নেন ৪ উইকেট। আনেয়া সুরুবসোলে নেন ২ উইকেট। একটি করে উইকেট নেন সোফি একলেস্টোন ও কেট ক্রস।

Reneta

ছোট লক্ষ্য তাড়া করতে নামা ইংলিশদের শুরুটা ভালো হয়নি। ৪ রানে তারা দুই ওপেনারকে হারায়। তৃতীয় উইকেটে অধিনায়ক হেদার নাইট ও ন্যাট সাইভার ৬৫ রানের জুটি গড়ে শুরুর চাপ সামাল দেন। ক্রিজ ছাড়ার আগে ৪৬ বলে ৮ চারে ৪৫ করেন সাইভার।

অ্যামি জোন্স ১০, সোফিয়া ডাঙ্কলি ১৭ এবং ক্যাথরিন ব্রান্ট শূন্য রানে বিদায় নেয়ায় অতি সহজে ইংল্যান্ডের জয় আসেনি। তিনে ব্যাট করতে নামা হেদার ৭২ বলে ৮ চারে ৫৩ রানে অপরাজিত থেকে জয়ে ভূমিকা রাখেন। ৫ রানে অপরাজিত ছিলেন একলেস্টোন।

ভারতের হয়ে মেঘনা সিং ২৬ রান খরচায় ৩ উইকেট নেন। একটি করে উইকেট ঝুলিতে ভরেন ঝুলন গোস্বামী, রাজেশ্বরী গায়কোয়াড় ও পূজা ভাস্ত্রাকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬

যমুনা সেতু এলাকায় হবে ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

আগস্ট ৪, ২০২৬

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দল এখনো নাম দেয়নি, ১২ সদস্য নিয়ে বসছে সংবিধান সংশোধন কমিটি

আগস্ট ৪, ২০২৬

আব্দুল্লাহর সেঞ্চুরি-বাবরের ৮৬, ব্যাটে নির্ভার পাকিস্তান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT