চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

টানটান উত্তেজনার পর শেষের নাটকীয়তায় ভারতকে ৩ রানে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে পাকিস্তান।

শের-ই-বাংলা স্টেডিয়ামে আসরের প্রথম সেমিফাইনালে বুধবার শেষ ১০ ওভারে দারুণ বোলিং করে ম্যাচে ফেরে পাকিস্তান। ২ উইকেট হাতে রেখেও আমাদ বাটের শেষ ওভারে ৮ রানের সমীকরণ মেলাতে পারেনি ভারত।

শেষ বলে দরকার পড়ে ৫ রান। পয়েন্টে ঠেলে ১ রানের বেশি নিতে পারেননি ভারতীয় টেলএন্ডার সিদ্ধার্থ দেশাই। বৃহস্পতিবার একই মাঠে দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। জয়ী দল হবে পাকিস্তানের ফাইনাল প্রতিপক্ষ।

পাকিস্তানের দেয়া ২৬৮ রানের লক্ষ্যে দ্রুতগতিতেই এগোচ্ছিল ভারত। শেষ ১২ ওভারে তাদের দরকার ছিল মাত্র ৫৭ রান। হাতে ছিল ৬ উইকেট। সেখান থেকে ৫০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ২৬৪/৮।

সানভীর সিং করেন সর্বোচ্চ ৭৬ রান। আরমান জাফর ৪৬ ও চিন্ময় সুতার ২৮ রানে অপরাজিত থাকেন।

মোহাম্মদ হাসনাইন ও সাইফ বাদার নেন দুটি করে উইকেট। উমর খান ও আমাদ বাট নিয়েছেন একটি করে উইকেট। ভারতের দুই ব্যাটসম্যান হন রানআউট।

Reneta

মিরপুরে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৭ রান তোলে পাকিস্তান ইমার্জিং দল।

ওপেনার উমার ইউসুফ খেলেন ৬৬ রানের ইনিংস। আরেক ওপেনার হায়দার আলি করেন ৪৩। ওপেনিং জুটিতে তারা তোলেন ৯০ রান। মিডলঅর্ডার ব্যাটসম্যান সাইফ বাদার ৪৭ রানে অপরাজিত থাকলে আড়াইশ পেরিয়ে লড়াকু পুঁজি পায় পাকিস্তান।

শিভম মাভি, সৌরভ দুবে ও ঋত্বিক সুকেন নেন দুটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমার্জিং এশিয়া কাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বাঁধ নির্মাণসহ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT