চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে হারালেই ৭ম

রেজাউল করিম রেজাউল করিম
১১:২৮ পূর্বাহ্ণ ৩০, এপ্রিল ২০১৫
স্পোর্টস
A A

জুনে তিন ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল। ধোনি-কোহলিদের বিরুদ্ধে সিরিজ জিততে পারলেই ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সাতে উঠার সুযোগ থাকছে সাকিব-মাশরাফিদের সামনে।

বিশ্বকাপে দারুণ পারফর্ম আর ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো আটে উঠেে‌ছে বাংলাদেশ।

সাত ও আটে থাকা ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের রেটিং পয়েন্ট সমান ৮৮। আর নবম স্থানে থাকা পাকিস্তানের ৮৭। এর ফলে ৩০ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত আট নম্বরের মধ্যে থাকতে পারলে সরাসরি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ।

পয়েন্ট বাড়ানোর লড়াইয়ে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যে বাংলাদেশ-পাকিস্তানের সুযোগ বেশি। কারণ সেপ্টেম্বরের আগে ওয়ানডে সিরিজ খেলবে দুটো দলই। কিন্তু এই সময়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কোনো সিরিজ নেই।

জুনে ভারত এবং জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে তাই সহজেই টপকে যাওয়ার সু‌যোগ বাংলাদেশের সাম‌নে।

দুই দলেরই রেটিং পয়েন্ট ৮৮। ৩৫ ম্যাচে ৩ হাজার ৯৪ পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজের। ২৮ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ২ হাজার ৪শ’ ৭১। সমান রেটিং পয়েন্ট নিয়েও ভগ্নাংশের সামান্য ব্যবধানে এগিয়ে থাকা সাতে ক্যারিবীয়রা। ওয়েস্ট ইন্ডিজের ৮৮ দশমিক ৪ এবং বাংলাদেশের ৮৮ দশমিক ২৫।

আবার ৪৩ ম্যাচে পাকিস্তানের পয়েন্ট ৮৭। সাত, আট ও নয় নম্বর দলের মধ্যে ব্যবধান খুবই সামান্য। ফলে তিন দলের মধ্যেই রেটিং পয়েন্ট নিয়ে একটা নিরব লড়াই চলবে।

পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশ ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে নয় নম্বরে ছিল। ৯৫ পয়েন্ট নিয়ে পাকিস্তান ছিল সাতে । আর একই সময়ে ৯২ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ছিল আটে। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ দু’ দলই কিছু রেটিং পয়েন্ট হারিয়েছে। বিপরী‌তে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ১২ রেটিং পয়েন্ট পেয়েছে বাংলাদেশ।

পয়েন্ট পাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো: র‌্যাঙ্কিংয়ের নিচের দিকে থাকা দলগুলো উপরের দিকে থাকা দলগুলো‌কে হারালে বেশি পয়েন্ট পায়। আর র‌্যাঙ্কিংয়ের উপরে থাকা দলগুলো নিচের দিকের দলগুলোকে হারালেরপায় কম পয়েন্ট। পাকিস্তানকে হারিয়ে সেই সুবিধেটাই পেয়েছে বাংলাদেশ।

সেই কারণেই জুনে ভারতের বাংলাদেশ সফরটা গুরুত্বপূর্ণ। ১১৭ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিয়ের দুই নম্বরে আছে ভারত। তাদের হারাতে পারলে বেশ কিছু পয়েন্ট পাবে বাংলাদেশ।

ভারতের পর জুলাই সা‌সে আসবে দক্ষিণ আফ্রিকা। এরপর অস্ট্রেলিয়া আসবে বাংলাদেশ সফরে। তার উপর এই সময়ের মধ্যে কোনো ওয়ানডে সিরিজ নেই ওয়েস্ট ইন্ডিজের।

এই বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে সাতে উঠতে পারলে বাংলাদেশ খেলতে পারবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও। শীর্ষ আটে না থেকেও স্বাগতিক হওয়ায় টুর্নামেন্টে এমনিতেই খেলতে পারবে ইংল্যান্ড। ফলে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০১৯ বিশ্বকাপে অবস্থান শক্ত করতে ভারতকে হারা‌নোটা খুব গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য।

ট্যাগ: ওয়ানডেভারতের বাংলাদেশ সফর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ওয়েন্ডি শারমেইন

পরবর্তী

পাঞ্জাবে কিশোরী হত্যার ঘটনায় আটক ৪

পরবর্তী

পাঞ্জাবে কিশোরী হত্যার ঘটনায় আটক ৪

‘মালিক-শ্রমিক মানবিক সম্পর্ক তৈরি হয়নি’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT