চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভারতকে হারাতে এ প্লাস ক্রিকেট খেলতে হবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৭ পূর্বাহ্ন ১৪, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের দ্বাদশ আসরে চার ম্যাচে মাত্র একটি জয়। সেমিফাইনালে খেলার সম্ভাবনা ফিকে হতে বসেছে পাকিস্তানের। এ অবস্থায় রোববার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দুবারের চ্যাম্পিয়নদের হারাতে সরফরাজের দলকে ‘এ’ প্লাস ক্রিকেট খেলতে বলছেন ওয়াকার ইউনিস।

বুধবার নিজেদের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৪১ রানে হেরে ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় হার দিয়ে টুর্নামেন্ট শুরু করার পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে আশা বড় করেছিল পাকিস্তান। পরে শ্রীলঙ্কা ম্যাচে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করতে হয় তাদের।

পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের সদস্য ওয়াকার বলছেন, ‘পাকিস্তান যখন ভারতের বিপক্ষে খেলে তখন এটি বড় ম্যাচ। তবে রোববারের ম্যাচটি পরিস্থিতি বিবেচনায় অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি পাকিস্তান টুর্নামেন্টে থাকতে চায়, তবে তাদের ‘এ’ প্লাস পারফরম্যান্স উপহার দিতে হবে এবং ম্যাচটি জিততে হবে।’

ওল্ড ট্র্যাফোর্ডের ধ্রুপদী লড়াইয়ের আগে ইতিহাস পাকিস্তানকে চোখ রাঙানি দিচ্ছে। আইসিসি বিশ্বকাপে ছয়বারের সাক্ষাতে একবারও যে ভারতকে হারাতে পারেনি দেশটি। আবার চলতি বিশ্বকাপে ভারত রয়েছে দুর্দান্ত ফর্মেই।

তবে এবার নতুন ইতিহাস রচিত বলে বলেই বিশ্বাস ওয়াকারের। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক কোচ বলছেন, ‘পাকিস্তানের ট্র্যাক রেকর্ড বেশ মিশ্র। তবে সেসব পুরনো। এসবই এখন অতীত। এটি নতুন ম্যাচ, নতুন দিন।’

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়াকারবিশ্বকাপ-২০১৯ভারত-পাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT