চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে বড় ব্যবধানে হারাল কিউই মেয়েরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ১০, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলেছে আয়োজক নিউজিল্যান্ড। কিউইদের করা ২৬০ রানের জবাবে ১৯৮ রানে থামে ভারত। ৬২ রানের জয় সোফি ডিভাইনের দলের।

হ্যামিল্টনে টসে জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠান ভারত অধিনায়ক মিতালি রাজ। ৯ রানের মাথায় ওপেনার সুজি বেটসকে রান আউটের ফাঁদে ফেলেন ভাস্ত্রাকার।

অ্যামেলিয়া কেরকে নিয়ে শুরুর চাপ সামাল দেন অধিনায়ক সোফি। ৩০ বলে ৩৫ করে তিনি ফিরলেও ৬৪ বলে অর্ধশতক তুলে নেন অ্যামেলিয়া।

সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেন অ্যামি স্যাটারথওয়েট। উইকেটরক্ষক-ব্যাটার কেটি মার্টিনের ৫১ বলে ৪১ রানে ভর করে শেষপর্যন্ত ৯ উইকেটে ২৬০ রানে পৌঁছায় কিউই দল।

ভারতের হয়ে ৪ কিউই ব্যাটারকে ফিরিয়েছেন পূজা ভাস্ত্রাকার।

বড় লক্ষ্যে শুরুতেই স্মৃতি মান্দানার উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। অন্য ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে অনবদ্য ব্যাটিংশৈলী দেখিয়েছেন হারমানপ্রীত কৌর। ৬৩ বলে ৭১ রান তুলে একাই লড়াই চালিয়ে গেছেন।

Reneta

কৌর সতীর্থদের থেকে যোগ্য সঙ্গ পাননি। শেষপর্যন্ত ২০ বল আগে ১৯৮ রানে অলআউট হয় ভারত।

কিউইদের হয়ে ৩টি করে উইকেট তুলেছেন অ্যামেলিয়া কের ও লিয়া তাহুহু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউজিল্যান্ডভারতলিড স্পোর্টসহারমানপ্রীত
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT