চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে চরম মূল্য দিতে হবে: পাকিস্তানি সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৩ পূর্বাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

ভারতকে হুমকি দিয়ে পাকিস্তানের সেনাপ্রধান রাহেল শরিফ বলেছেন, বিভক্ত কাশ্মির এখনো অসমাপ্ত এজেন্ডা। এ নিয়ে ছোট বা বড় যে যুদ্ধই হোক ভারতকে চরম মূল্য দিতে হবে। ছোট-বড় সব ধরণের আক্রমণ মোকাবেলার জন্য পাকিস্তানের সেনাবাহিনী প্রস্তুত আছে।

গত কয়েক মাসে কাশ্মির সীমান্তে সংঘর্ষের ঘটনা নিয়ে এক সপ্তাহ আগে ভারতের সেনাপ্রধান দলবীর সিং বলেছিলেন, ভবিষ্যতে ছোট-বড় সব যুদ্ধের জন্য সেনারা প্রস্তুত রয়েছে।

দলবীর সিং-এর বক্তব্যের পাল্টা জবাবে নিজেদের প্রস্তুতির কথা জানান শরিফ।

পাকিস্তানের সেনাপ্রধান বলেন, ‘শত্রুরা যদি কখনও সীমা অতিক্রম করে তাহলে তাদের চরম মূল্য দিতে হবে। ভবিষ্যতে ছোট-বড় সব ধরণের যুদ্ধের জন্য আমাদের সেনাবাহিনী প্রস্তুত।’

কাশ্মির ইস্যুর সমাধান না হলে শান্তির কথা বলে কোনো লাভ হবে না বলেও উল্লেখ করেন তিনি। শরিফ বলেন, জাতিসংঘের মধ্যস্থতায় কাশ্মির সমস্যা সমাধানের এখনই সময়।

ওদিকে, জম্মু-কাশ্মিরের পুঞ্চে পাকিস্তানি সেনার গুলিতে একজন ভারতীয় গ্রামবাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। গুলিতে আহত হয়েছেন আরও চারজন।

Reneta

ভারতীয় সেনা সূত্রে জানায়, রোববার গভীর রাত থেকেই সীমান্তের ওপার থেকে রকেট লঞ্চার, গ্রেনেড ও মর্টার হামলা চালায় পাকিস্তানি রেঞ্জার্স। সীমান্ত লাগোয়া গ্রামগুলোকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন এক সেনা কর্মকর্তা।

এরকম উত্তেজনার আগে দু’দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিলো গত মাসে। কিন্তু কাশ্মিরি বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে পাকিস্তানি নেতাদের বৈঠক এবং আলোচনায় কাশ্মির ইস্যু রাখতে ভারতীয়দের অস্বীকৃতির পর সেই বৈঠক বাতিল হয়ে যায়।

তবে আগামী ৯ সেপ্টেম্বর দু’দেশের সীমান্ত সুরক্ষাবাহিনীর ডিজি পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মির
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি, সদস্য রাহুল রায়

জুলাই ১৮, ২০২৬

মেটলাইফে সেই বিষাদগাঁথা স্মৃতি ও একদশক পর মেসির মহাকাব্যিক প্রত্যাবর্তন

জুলাই ১৮, ২০২৬

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

জুলাই ১৮, ২০২৬

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT