চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকেই ‘খুশি’ করছে আইসিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৬ অপরাহ্ণ ২২, জুন ২০১৭
স্পোর্টস
A A

লভ্যাংশ নীতিতে শেষ পর্যন্ত একটা সমঝোতায় এসেছে আইসিসি এবং ভারত। বিসিসিআই নিজেদের চাহিদা মতো অর্থ না পেলেও যা পাচ্ছে তাতে তারা খুশি। বরং বাংলাদেশসহ অন্য পাঁচটি দেশের যা পাওয়ার কথা ছিল তার থেকে কম দেয়া হচ্ছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এপ্রিলে নিজ বাসায় সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘বাংলাদেশ আইসিসি থেকে আগে পেত ৭৬ মিলিয়ন, নতুন কাঠামো অনুযায়ী আসবে ১৩২ মিলিয়ন।’ কিন্তু এখন জানা যাচ্ছে বাংলাদেশ পাচ্ছে ১২৮ মিলিয়ন।

আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, বিসিসিআইকে ৪০৫ মিলিয়ান মার্কিন ডলার দেয়া হবে। কিছুদিন আগে আইসিসি থেকে জানানো হয়েছিল ভারতকে দেয়া হবে ২৯৩ মিলিয়ন মার্কিন ডলার। এই ঘোষণা শুনে ভারত রীতিমতো যুদ্ধে নামে। চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কটের ঘোষণা দেয়। ভারতের চাপের মুখে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর জানান, ভারতকে আরও ১০০ মিলিয়ন ডলার বেশি দেয়া হবে। কিন্তু ভারত তাতেও আপত্তি জানায়। তাদের দাবি ছিল ৫৭০ মিলিয়ন মার্কিন ডলার!

এই পরিস্থিতিতে আইসিসি ভারতের সঙ্গে একাধিকবার মিটিং করে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতের পরে বেশি টাকা পাবে ইংল্যান্ড, ১৩৯ মিলিয়ন মার্কিন ডলার।

অস্ট্রেলিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ পাবে ১২৮ মিলিয়ন করে। জিম্বাবুয়ে পাবে সবচেয়ে কম, ৯৪ মিলিয়ন।

Reneta

ভারতীয় বোর্ডের এক কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, আইসিসির সর্বশেষ সিদ্ধান্তে ভারতের আপত্তি নেই।

আইসিসি কিছুদিন ধরে ‘সমবণ্টন নীতি’র কথা বলে গলা ফাটাচ্ছিল। ভারত দাবি করে আসছিল, তাদের দিয়ে আইসিসি বেশি আয় করে, সুতারং তাদের প্রাপ্য বেশি। ভোটাভুটিতে ভারতের এই দাবি মুখ থুবড়ে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ভারত ঠিকই অন্যদের চেয়ে অনেক বেশি অর্থ পাচ্ছে। মোট লাভের ২২.৮ শতাংশ যাচ্ছে টিম ইন্ডিয়ার ঘরে। ইসিবি পাচ্ছে ৭.৮ শতাংশ। জিম্বাবুয়ে বাদে অন্যরা পাচ্ছে ৭.২ শতাংশ করে। জিম্বাবুয়ে পাচ্ছে ৫.৩ শতাংশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিবাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কয়েক মিনিট অন্ধকারে ঢাকবে যেসব অঞ্চল

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ট্রাম্পের ক্ষোভ, শুল্কের সঙ্গে ব্যয় সমন্বয়ের হুঁশিয়ারি

জুলাই ১৮, ২০২৬

‘আই হ্যাভ এ প্ল্যান’, আশা দেখালেন হবু ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম

জুলাই ১৮, ২০২৬

সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT