চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভানুয়াতুতে অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিদের অমানবিক কষ্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৬ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৯
- লিড নিউজ, আন্তর্জাতিক
A A

অস্ট্রেলিয়ায় চাকরি দেয়ার নামে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া বেশ কিছু শ্রমিক আটকা পড়ে মানবেতর জীবন যাপন করছেন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে। সে দেশের ন্যায় বিচারের মাধ্যমে দেশে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এক প্রতিবেদন বলা হয়, গত দুই বছরে ১০১ জন বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী পাচারকারীদের হাতে প্রতারিত হয়ে অস্ট্রেলিয়ার নিকটবর্তী ঐ দ্বীপরাষ্ট্রটিতে গিয়ে আটকা পড়েছেন। শ্রমিকদের দাবি, ভানুয়াতু ও অস্ট্রেলিয়াতে ভালো চাকরি দেবার নামে তাদেরকে নিয়ে যাওয়া হলেও এখন পর্যন্ত তারা সেখানেই আটকে আছেন৷

শ্রমিকদের নিয়ে যাওয়া পাচারকারীদের চারজনকে ইতিমধ্যে মানবপাচারের দায়ে আটক করেছে ভানুয়াতু কর্তৃপক্ষ। আটককৃতদের আদালতে হাজির করার প্রক্রিয়া চলছেও বলে জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশি এ নাগরিকদের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে ইতোমধ্যে তারা আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মাধ্যমে ভানুয়াতু সরকারের সঙ্গে যোগাযোগ করেছে।

আটকে থাকা বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়ে দেশটির আদালতের নির্দেশের অপেক্ষায় আছে ভানুয়াতু সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন৷

আটক ১০১ বাংলাদেশির মধ্যে দুজন শিশুও রয়েছেন উল্লেখ করে রয়টার্স বলছে, তারা সেখানে মানবেতর জীবনযাপন করছেন।

Reneta

আটক হওয়া হারুন অর রশিদ বলেন,  আমরা যদি এখানে থাকি তাহলে আমাদের কিছুই হবে না, আবার আমরা যদি বাড়ি ফিরে যাই তাহলে জানি না আমাদের ভাগ্যে কি আছে? বাড়ি থেকে আসার সময় আত্মীয় স্বজন ও ব্যাংক থেকে যে অর্থ নিয়েছি তা পরিশোধ করবো কিভাবে এ নিয়ে দুশ্চিন্তায় আছি।

একজন ভানুয়াতুতে পৌঁছালেই তাকে কন্সট্রাকশনের কাজ করতে হয়, যে টাকার দেয়ার কথা তা না দিয়ে উল্টো পেটানো হয়, আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোন পথ নেই বলে জানিয়েছে ওই অভিবাসন প্রত্যাশী।

এদিকে ভানুয়াতু হিউম্যান রাইটস কোয়ালিশনের প্রধান আন্নে পাকোয়া জানান, অভিবাসীদের জন্য সেখানে পর্যাপ্ত খাবার নেই। এমনকি নেই ভালো কোনো চিকিৎসা ব্যবস্থাও। আটকে থাকা এ শ্রমিকরা ভানুয়াতু সরকারের ও আন্তর্জাতিক অভিবাসী সংস্থার সহযোগিতায় অবস্থান করছেন। আটকে পড়াদের কারো কারো বৈধ কাজের অনুমতি থাকলেও বেশিরভাগেরই তা নেই।

পাচারকৃতরা বলছেন, তারা টাঙ্গাইল ও বরিশাল অঞ্চলের একটি পাচারচক্রের দ্বারা প্রতারিত হয়েছেন। এ চক্রটি চাকরি দেবার নাম করে তাদেরকে ভারত, সিঙ্গাপুর ও ফিজি হয়ে ভানুয়াতুতে নিয়ে আসে।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের দূতাবাস থেকে জানানো হয়, ভানুয়াতুতে তাদের কোনো প্রতিনিধি নেই৷ তবে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অভিবাসী সংস্থার মাধ্যমে তারা আটকে থাকা এ বাংলাদেশিদের বিষয়ে জানতে পেরেছেন বলে জানায় দূতাবাস কর্তৃপক্ষ।

দূতাবাসের একজন কর্মকর্তা রয়টার্সকে জানান, আটকে থাকাদের নাগরিকত্বের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারলে তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT