ইউরোপীয় ইউনিয়ন ভেঙ্গে যাওয়া ঠেকাতে ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস।
বুধবার ইউরোপীয় পার্লামেন্টে এক উত্তপ্ত বিতর্কে অংশ নেন তিনি।
ঋণ সঙ্কট কাটাতে দাতাদের সঙ্গে বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছতে গ্রিসকে সময় বেঁধে দিয়েছে ইউরোজোন।
মঙ্গলবার রাতে ব্রাসেলসে ইউরোজোন নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে গ্রিক প্রধানমন্ত্রী নতুন প্রস্তাব উপস্থাপন করতে না পারায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
আগামী রোববার হতে যাওয়া ইইউ-এর পূর্ণাঙ্গ সম্মেলনে এ ব্যাপারে আলোচনা হবে।






