চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাঙা আফগানিস্তানকে জোড়া লাগাচ্ছে ক্রিকেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৫ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

যুদ্ধের অভিশাপে ক্ষত-বিক্ষত আফগানিস্তান। মুখে হাসি নিয়ে আনন্দ করার মত উপলক্ষ্য তাই খুব কমই পাচ্ছে আফগানরা। বিদেশি কুপ্রভাবের সঙ্গে নিজেদের লাভ আর লোভের দ্বন্দ্বে সামাজিকভাবে বিভক্ত পুরো জাতি। তবে সাম্প্রতিক সময়ে এমন ভাঙা আফগানিস্তানকে জোড়া লাগাচ্ছে শুধু একটা জিনিস। সেটা ক্রিকেট।

কয়েক বছর ধরেই নিজেদের উঠতি ক্রিকেট ‘পরাশক্তি’ হিসেবে তুলে ধরার ইঙ্গিত দিচ্ছে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জায়গা করে নিয়েছে বিশ্বকাপ মঞ্চেও।

শুধু দল হিসাবে নয়, ব্যক্তিগত পারফরম্যান্সের কারণে বেশ কয়েক আফগান ক্রিকেটার এখন বিশ্বের নজরে। রশিদ খান, মুজিবুর রহমান, মোহাম্মদ নবি ও শাহজাদরা তো বিশ্বই কাঁপাচ্ছেন। এর মধ্য প্রথম তিনজনই আবার জায়গা করে নিয়েছেন বিলিয়ন ডলারের টি-টুয়েন্টি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)।

আফগান দলের সেরা পারফর্মারদের একজন মোহাম্মদ নবি। এবারের আইপিএলে খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। নবির বিশ্বাস, ক্রিকেটই তার দেশের মানুষের মুখে হাসি ফিরিয়ে দিতে পেরেছে।

ভারতের একটি ইংরেজি দৈনিককে দেয়া সাক্ষাতকারে নবি বলেন, ‘ক্রিকেট আফগানিস্তানকে একতাবদ্ধ করেছে এবং আমাদের অনেক স্বীকৃতি দিয়েছে। এটা আমাদের জন্য শুধু একটা খেলা না, খেলার বাইরেও অনেক কিছু। আমাদের ক্রিকেট দল বছরের পর বছর ধরে ভাল পারফরম্যান্স করে আসছে এবং ভক্তদের জন্য আনন্দের উপলক্ষ্য বয়ে এনেছে।’

‘যখনই দল ভাল করে এবং দেশে ফেরে তখন আমরা যে অভ্যর্থনা পাই, তা আমাদের আনন্দিত করে এবং আমাদের ভাল কাজ চালিয়ে যেতে আমাদেরকে অনুপ্রেরণা দেয়,’-যোগ করেন নবি।

Reneta

আইপিএলের চলতি মৌসুমে সানরাইজার্সের ডাগআউটে নবির সঙ্গে থাকবেন তার জাতীয় দলের সতীর্থ রশিদ খানও। আগের মৌসুমেও সানরাইজার্সের ডাগআউটে দারুণ সময় কাটিয়েছেন দুই আফগান।

গত মাসে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত কোয়ালিফাই খেলে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বিশ্বকাপ নিশ্চিত করে আফগানিস্তান। যদিও শুরুটা তাদের মোটেও ভাল ছিল না। প্রথমে তিন ম্যাচে হেরে পরে টানা চারটিতে জিতে বিশ্বকাপ নিশ্চিত হয় তাদের।

নবি বলেন, ‘ প্রথম তিনটি ম্যাচে হেরেও ঘুম হারানোর পরিবর্তে দল ইতিবাচক দৃষ্টিভঙ্গি বেছে নিয়েছিল। আমরা আমাদের আগের জেতা ম্যাচের ভিডিও ক্লিপ দেখে নিজেদেরকে অনুপ্রাণিত করেছিলাম। আমরা প্রায় সবকিছুই পরিবর্তন করেছিলাম। কোয়ালিফাইংয়ের এক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর ক্রিস গেইল আমাদের দলের সাথে একটু মস্করা করেছিলেন। কিন্তু আজ আফগানিস্তান ক্রিকেটের ভক্ত সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।’

পাকিস্তানের পেশোয়ারের একটি শরণার্থী ক্যাম্পে জন্ম নেয়া মোহাম্মদ নবি অনেকটা যুদ্ধ করেই আজকের পর্যায়ে এসেছেন। দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। জাতীয় দলের জার্সিতে ৮০ ওয়ানডের সঙ্গে ৬০টি টি-টুয়েন্টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। চলতি বছরের জুনেই ভারতের বিপক্ষে আফগানিস্তানের হয়ে সাদা পোশাকে ইতিহাসের সাক্ষী হওয়ার অপেক্ষায় নবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

জুলাই ৮, ২০২৬
ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

জুলাই ৮, ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকারসহ সব পক্ষের সাথে আলোচনার কথা জানালেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারসহ সব পক্ষের সাথে আলোচনা চলবে: প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬

শপথ নিল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT