চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাইয়ের সমালোচনায় ডেভিড মিলিব্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ন ১১, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

ব্রিটেনে গত সপ্তাহের নির্বাচনে আশানুরূপ ফল অর্জন করতে ব্যর্থ হওয়ায় দেশটির সাবেক পররাষ্ট্রসচিব ডেভিড মিলিব্যান্ড লেবার পার্টির সাবেক প্রধান ও তার ভাই এড মিলিব্যান্ডের নেতৃত্বের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, নির্বাচনে ভোটারদের জন্য যে প্রতিশ্রুতি দেওয়া করা হয়েছিলো, তা তারা চায়নি।

বিবিসিতে দেয়া এক সাক্ষাৎকারে নির্বাচনী প্রচারণায় লেবার নেতৃবৃন্দের নেওয়া পদক্ষেপের সমালোচনা করে ডেভিড বলেন, তার ভাই এবং আগের সাবেক লেবার প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সফল প্রগতিশীল রাজনৈতিক প্রকল্পের আকাঙ্ক্ষা এবং নীতি থেকে সরে এসে নিজেদের পেছনে থাকা মানুষ হিসেবে তুলে ধরেছে।

লেবার পার্টির পরাজয়ে ভোটারদের অভিযুক্ত করার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

দলটির পরবর্তী নেতা হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে ডেভিড মিলিব্যান্ড বলেন, নিজে এমপি না হওয়ায় এটা কোনো ভাবেই সম্ভব নয়।

নিউইয়র্ক ভিক্তিক একটি আন্তজার্তিক উদ্ধার কমিটির হয়ে কাজ করতে ২০১৩ সালে ডেভিড মিলিব্যান্ড পালামের্ন্টের সদস্যপদ ত্যাগ করেন।

লেবার পার্টিকে জনগণের কাছে আরও গ্রহনযোগ্য করে তোলার ক্ষেত্রে তিনি বলেন, লেবার পার্টির ১৮৯৭ সালের পরে যা অর্জন করেছিলো তার ওপর ভিত্তি করে নিজেদের গড়ে না তুলতে পারলে পার্টি আবারো পরাজিত হব।

Reneta

লেবার পার্টির নেতৃত্ব দেয়ার লড়াইয়ে ২০১০ সালে আপন ছোট ভাইয়ের এড মিলিব্যান্ডের কাছে পরাজিত হওয়া ডেভিড মিলিব্যান্ড বলেন, তারা দু’জন আজীবন ভাই হয়েই থাকবেন।

ছোট ভাইয়ের সাথে সবসময় যোগাযোগ রাখবেন উল্লেখ করে ডেভিড বলেন, এডের ওপর এমন অনেক আক্রমণ হয়েছে যা সন্তোষজনক নয়। সেটা অন্যায্য এবং আমি মনে করি সে মর্যাদা এবং সাহসের সাথে এর মোকাবেলা করবে।

গত ৭ মে ব্রিটেনের সাধারণ নির্বাচনে প্রত্যাশার চেয়ে কম আসন পাওয়ায় লেবার পার্টির প্রধানের পদ থেকে সরে দাঁড়ান এড মিলিব্যান্ড।

নির্বাচনে কনজারভেটিভরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। লেবার পার্টি পায় ২৩২ টি আসন।

Jui  Banner Campaign
ট্যাগ: এড মিলিব্যান্ডব্রিটেন নির্বাচনব্রিটেনের নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিল্লিতে কয়েকটি স্কুল ও সংসদে বোমা হামলার হুমকি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

সংসদ নির্বাচন: মঙ্গলবার রাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ইয়োফাসের নতুন কমিটি গঠিত: সভাপতি মামুন শিবলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জয়

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালের নির্বাচনে সমাজতান্ত্রিক দলের জয়, রাষ্ট্রপতি হলেন অ্যান্টোনিও

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT