চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাইসহ মুক্ত রোনালদিনহো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

আইনজীবীদের দর-কষাকষির পর প্যারাগুয়েতে মুক্তি মিলেছে ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদিনহো ও তার ভাইয়ের। জাল পাসপোর্ট আর ভেজাল কাগজপত্র নিয়ে দেশটিতে প্রবেশের দায়ে গত মার্চ থেকে আটক ছিলেন দুজনে।

সোমবার আদালতের আদেশে মুক্তি মিলেছে ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য ও বার্সেলোনার সাবেক তারকা ফুটবলারের। শুরুতে একমাস কারাগারে ও পরে একটি দামি হোটেলে ভাইসহ গৃহবন্দি থাকতে হয়েছে তাকে। আসুনশিওনের হোটেলে থাকা খাওয়ার খরচও বহন করতে হয়েছে রোনালদিনহো আর তার ভাই রবের্তোকেই।

গত ৬ মার্চ ভুয়া পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে প্রবেশের দায়ে আটকের পর রোনালদিনহোদের শুরুতে উচ্চ নিরাপত্তাবিশিষ্ট কারাগারে পাঠানো হয়। তারপর থেকেই প্যারাগুয়ের সরকারি কৌসুলিদের সঙ্গে দর-কষাকষি চলে তাদের আইনজীবীর।

ব্রাজিলিয়ানদের প্যারাগুয়েতে প্রবেশে পাসপোর্টের প্রয়োজন হয় না। তারপরও কেনো নকল পাসপোর্ট নিয়ে দেশটিতে প্রবেশ করেছেন সেটির কোনো সদুত্তর দিতে পারেননি রোনালদিনহোরা। তাদের দাবি, প্রবেশের সময় জোর করেই তাদের হাতে ধরিয়ে দেয়া হয়েছে এসব কাগজপত্র। যার আমন্ত্রণে প্যারাগুয়েতে এসেছিলেন সেই ব্রাজিলিয়ান ব্যবসায়ী উইলমোন্ডেশ সোসা লিরিয়াও এখন জেলে।

ওদিকে, গত সেপ্টেম্বরে ব্রাজিলিয়ান পাসপোর্ট আটক করা হয়েছে রোনালদিনহো ও তার ভাইয়ের। সেটি ভিন্ন কারণে। বর্তমান মামলায় দোষী সাব্যস্ত হলে পাঁচ বছরের জেল হতে পারত দুজনের। সেটি এড়ানো গেলেও তাদের বড় অঙ্কের জরিমানা এড়ানোর সুযোগ মেলেনি। আদালতের নির্দেশে ২ লাখ ডলার গচ্চা দিতে হচ্ছে দুজনকে।

নিজের জীবনীর প্রচার ও দাতব্য কাজে প্যারাগুয়ে এসেছিলেন রোনালদিনহো। জেলের একমাস ভয়ঙ্কর ১৫০জন আসামির সঙ্গে ছিলেন সাবেক বার্সা তারকা। এসময় আসামিদের সঙ্গে ফুটবল খেলেছেন, উদযাপন করেছেন নিজের ৪০তম জন্মদিনও।

ট্যাগ: প্যারাগুয়েব্রাজিলরোনালদিনহোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমার ভাইয়ের জন্য লড়াকু যোদ্ধাদের সেলুট: সুশান্তের বোন

পরবর্তী

করোনাভাইরাস: এ বছর পিইসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না

পরবর্তী

করোনাভাইরাস: এ বছর পিইসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না

থাইল্যান্ডে রাজতন্ত্রের সমালোচনা করায় ফেসবুক গ্রুপ ব্লক

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT