চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাইবোন চায় না চীনের শিশুরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৯ পূর্বাহ্ণ ১০, জানুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

চীন সরকার দেশ থেকে এক পরিবার এক শিশু নীতি তুলে দিলেও শিশুরা তা তুলে নেয়নি। অনেক পরিবারেই ছোট ছোট শিশুরা পরিবারে নতুন সদস্য আনার ঘোর বিরোধী।

এতোদিন একমাত্র সন্তান হিসেবে থাকা বাচ্চাগুলো এখন আর ভাইবোনের সঙ্গে বাবা-মাসহ পরিবারের সবার আদর ভালোবাসা ভাগ করে নিতে রাজি নয়।

পূর্ব চীনের কিংদাও শহরে চতুর্থ শ্রেণী পড়ুয়া কয়েকজন ছেলেমেয়ে মিলে একটি ‘ভাইবোন বিরোধী জোট’ তৈরি করেছে। ওই জোটের নামে তারা গোপন বৈঠকে বসে বাবা-মাকে কীভাবে দ্বিতীয় সন্তান নেয়া থেকে বিরত রাখা যায় সেই পরিকল্পনা করে।

Banglabid

চীনের গণমাধ্যমে এমন একটি ঘটনার কথাও বলা হয়েছে, যেখানে বাচ্চা ছেলে ক্রমাগত বদমেজাজি আর বিশৃঙ্খলা করে তার মাকে গর্ভপাত করাতে বাধ্য করেছে।

গত ১ জানুয়ারি থেকে চীনে পরিপূর্ণভাবে বাতিল হয়েছে ৩ যুগ পুরোনো এক সন্তান নীতি। এর আগে তিন বছর ধরে জনগণকে বিভিন্ন প্রচারণার মাধ্যমে এতে অভ্যস্ত করানো হয়েছে।

শিশুর সংখ্য কম হওয়ায় দেশটিতে বয়স্ক জনগণের সংখ্যা বেড়ে গেছে। এই ‘বয়স্ক’ সমস্যা নিয়ন্ত্রণে আনতে এক সন্তান প্রথা বাদ দেয়া হয়েছে।

Reneta

তবে শত প্রচারণাও একমাত্র সন্তান হিসেবে আদরযত্ন পাওয়া ছেলেমেয়েগুলোর মন গলাতে পারেনি। পরিস্থিতি এখন এমন যে, কিছু কিছু পরিবারে বাবা-মা অবাধ্য সন্তানকে ভয় দেখান, যদি তারা ভদ্র হয়ে না চলে তবে তার জন্য নতুন ভাই বা বোন নিয়ে আসা হবে!

সামাজিক মাধ্যমে এ বিষয়ে একটি আলোচনামূলক পোস্টে ওয়্যাং ডংহুই লিখেছেন, এভাবে মজা করে দ্বিতীয় সন্তানের ব্যাপারটাকে শিশুদের কাছে একটি খারাপ বিষয় হিসেবে উপস্থাপন না করে বরং বোঝাতে হবে ছোট ভাই বা বোন একজন সঙ্গী, একজন বন্ধু এবং বিষয়টা খুব খুশির।

ভাইবোন পাওয়াকে শাস্তি নয়, উপহার হিসেবে তুলে ধরতে হবে শিশুদের কাছে, এমনটাই পরামর্শ বিশেষজ্ঞদের।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বেতারের প্রবেশ পত্রে লেখা রেডিও বাংলাদেশ’

পরবর্তী

বলিউডে এ কার আগমন!

পরবর্তী

বলিউডে এ কার আগমন!

বিয়ের প্রথম কার্ড অক্ষয়ের হাতে

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT