চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভাইজান’-এর ফার্স্ট লুকেও শাকিবের দ্বৈত রূপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ন ০৯, মে ২০১৮
বিনোদন
A A

‘ভাইজান’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন শাকিব খান! এমন তথ্য পুরনো! ছবিটি নিয়ে নতুন খবর হলো, বুধবার সকাল ৯ টায় প্রকাশ পেয়েছে ছবিটির ফার্স্ট লুক। যেখানে দ্বৈত রূপেই পাওয়া গেল দেশের তারকা অভিনেতা শাকিব খানকে।

শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেইজ ও এসকে মুভিজের ওয়ালে সাঁটানো হলো ‘ভাইজান’-এর ফার্স্ট লুক। যেখানে দুই শাকিবকে মূর্ত করা হয়েছে। ‘ভাইজান’ লেখা টাইটেলের দুই প্রান্তের দুই শাকিবের রূপ ভিন্ন। একজনকে দেখা যায় পালিয়ে যাচ্ছেন, এবং অন্যজনকে দেখা যায় বুক চিতিয়ে সামনের দিকে আসছেন!

রঙিন এই পোস্টার জুড়ে শাকিব ছাড়াও ছবির দুই নায়িকা শ্রাবন্তী ও পায়েলকেও দেখ গেছে আলাদা স্টাইলে। প্রকাশের পরেই পোস্টারটি নিয়ে সোশাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা।

‘ভাইজান এলো রে’ পুরোপুরি কলকাতার ছবি। ছবিটি পরিচালনা করেছেন শিকারি, নবাব, চালবাজ ছবিগুলোর পরিচালক জয়দীপ মুখার্জী। প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ। শাকিব খান, শ্রাবন্তী ও পায়েল সরকার ছাড়াও ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের মনিরা মিঠু, দীপা খন্দকার, শাহেদ আলী এবং কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, শান্তিলাল মুখার্জি, সাগ্নিক, সুপ্রিয় দত্ত প্রমুখ।

গেল মার্চে কলকাতায় এই ছবির শুটিং শুরু হয়। এরপর টানা শুটিংয়ে লন্ডনে ‘ভাইজান’-এর শুটিং শেষ হয়।

জানা যায়, ২৮ বছর আগের একটি ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘ভাইজান এলো রে’ ছবিটি। এর গল্পে রোমান্স, পারিবারিক আবহ, উৎসবের আমেজ, টানাপড়েন সবকিছুই ফুটে উঠবে। আর ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান।

‘ভাইজান এলো রে’র ফার্স্ট লুক…
Reneta

আগামী ঈদে মুক্তির লক্ষে নির্মিত হয়েছে ভাইজান এলো রে। সাফটা চুক্তি ভিত্তিতে ভাইজান এলো রে ছবিটি বাংলাদেশেও মুক্তি দেয়া হবে; নির্মাণের শুরু থেকেই এমনটা জানানো হয়েছিল। খোঁজ নিয়ে জানা গেছে, ছবির শুটিং, ডাবিং, সম্পাদনার কাজ একেবারেই শেষ। ঈদে বাংলাদেশে বাংলাদেশে মুক্তির লক্ষে এবার সেন্সরে জমা দেয়ার প্রস্তুতি চলছে

Jui  Banner Campaign
ট্যাগ: এসকে মুভিজচালবাজজয়দীপনবাবপায়েলভাইজানলিড বিনোদনশাকিব খানশিকারিশ্রাবন্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা জারি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT