বিপিএলে দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম ভাইকিংসকে জয়ের জন্য ১২২ রানের টার্গেট দিয়েছে ঢাকা ডায়ানামাইটস। টস হেরে ব্যাটিং প্রথম ব্যাট করে নির্ধারিত ওভাবে ৮ উইকেটে ১২১ রান করে ঢাকা।
ভাইকিংসের দুই পেসার মোহাম্মদ আমির ও শফিউল ইসলামের বোলিং তোপে প্রথম থেকেই চাপে পড়ে ডাইনামাইটস। এই ম্যাচেও দলকে সামনে থেকে টেনেছেন ঢাকা অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ৩৬ বলে দলীয় সর্বোচ্চ ৩৮ রান করেন সাঙ্গা। মোসাদ্দেক আলীর ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান। শেষ দিকে ১৯ রান করে ম্যালকম ওয়ালার।
ভাইকিংসের হয়ে আমির ও শফিউল নেন তিনটি করে উইকেট। একটি করে উইকেট নেন বিলওয়াল ভাট্টি ও আসিফ হাসান।
আট ম্যাচের ছয়টিতেই হেরেছে ভাইকিংস। ৪ পয়েন্ট নিয়ে তারা রয়েছে পয়েন্ট তালিকার একেবারে তলানীতে। আর ৭ ম্যাচে ৬ পয়েন্ট ঢাকার। ৭ ম্যাচে ঢাকার জয় তিনটিতে। পয়েন্ট তালিকায় তারা আছে চারে।






