চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুঘু দেখেছ, তবে ঘুঘুর ফাঁদ দেখনি

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:২৯ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০১৮
সম্পাদকীয়
A A

প্রশ্নপত্র ফাঁস কিংবা ভর্তি জালিয়াতির অভিযোগ দেশের অন্যতম প্রধান সমস্যার নাম। এই সমস্যা ধীরে ধীরে দেশের বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে শুরু করে প্রথম শ্রেণি পর্যন্ত গিয়ে পৌঁছেছে। তবে এই ঘটনার কুশীলবরা অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় এক্ষেত্রে উদাহরণ তৈরি করেছে। জালিয়াতির আশ্রয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির হওয়া ১২ শিক্ষার্থী এবং এর সঙ্গে জড়িত আরও ৩ শিক্ষার্থীসহ মোট ১৫ জনকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের বৈঠকে তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। এসব অভিযোগ ক্রমেই বিষফোঁড়ার মতো হয়ে উঠলেও সবাই যখন এ বিষয়ে নিশ্চুপ, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন পদক্ষেপ প্রশংসার যোগ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা অভিনন্দন জানাই। আমরা মনে করি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন কঠোর পদেক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একইসঙ্গে অন্যান্য প্রতিষ্ঠানেরও এখান থেকে শেখার আছে বলে আমরা মনে করি। প্রশ্নপত্র ফাঁস এবং জালিয়াতির মাধ্যমে একবার ভর্তি হয়ে গেলে কিংবা কোন পরীক্ষায় পাস করলেও পরবর্তীতে যেকোন সময় এটা প্রমাণিত হলে ভর্তি কিংবা ফল বাতিলের সম্ভাবনা রয়েছে, ঢাবির এই পদক্ষেপের মাধ্যমে এটাই এখন অপরাধীদের কাছে বার্তা হিসেবে যাবে। এছাড়া যে যেই দলের হোক কিংবা ক্ষমতাশালী হোক না কেন তাদেরকেও এখানে ছাড় দেয়া হয়নি। এটা অবশ্যই ইতিবাচক পদক্ষেপ। এছাড়া প্রায় একইসময়ে ঢাবিতে আরও একটি বিষয় লক্ষ্য করা গেছে। তা হলো- নৈতিক স্খলনের দায়ে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে অব্যাহতি। দেশের ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের শিক্ষক এবং শিক্ষার্থীদের নৈতিক স্খলনের বিষয়টি অনাকাঙ্খিত এবং দুঃখজনক হলেও এই কঠোর পদক্ষেপ আমাদের আশান্বিত করে তোলে। বিশেষ করে শিক্ষকদের নৈতিক স্খলনের বিষয়টি যেকোন জাতির জন্য লজ্জার বিষয়ও বটে। এই বিষয়টি আমাদের শিক্ষক সমাজ যতো দ্রুত বুঝবেন, ততোই মঙ্গল। ব্যক্তি কিংবা দলীয় স্বার্থ ত্যাগ করে শিক্ষকরা আবারও প্রকৃত মানুষ গড়ার কাজে মনোনিবেশ করলে ভবিষ্যতে জালিয়াত কিংবা প্রশ্নপত্র ফাঁসকারী শিক্ষার্থী শূন্যের কোটায় নেমে আসবে বলে আমরা আশা করি।

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তাহসানের নায়িকা কলকাতার শ্রাবন্তী

পরবর্তী

তামিমকে বাউন্সারে ‘ভড়কে’ দিলেন সৌম্য

পরবর্তী
শুরু হয়েছে টাইগারদের স্কিল অনুশীলন

তামিমকে বাউন্সারে ‘ভড়কে’ দিলেন সৌম্য

প্রধানমন্ত্রীর ভালোবাসায় সিক্ত শিরোপা-কন্যারা (ছবি: বাফুফে)

প্রধানমন্ত্রীর ভালোবাসায় সিক্ত শিরোপা-কন্যারা

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT