চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভরতনাট্যম গুরু ড. নর্তকী নটরাজকে সম্মাননা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ২৯, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

‘পদ্মশ্রী’ খেতাব প্রাপ্ত ভরতনাট্যমগুরু ড. নর্তকী নটরাজকে সংবর্ধনা দিয়েছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ‘বন্ধু’।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় যাদুঘরের মূল মিলনায়তনে ভরতনাট্যমগুরু ড. নর্তকী নটরাজকে বন্ধুর পক্ষ থেকে সংবর্ধনা তুলে দেন ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী, বন্ধু’র চেয়ারপারসন আনিসুল ইসলাম হিরু এবং নির্বাহী পরিচালক সালেহ আহমেদ।

পরবর্তীতে সৌজন্য নৃত্য পরিবেশন করেন ড. নর্তকী নটরাজ। অনুষ্ঠানে আরো নৃত্য পরিবেশন করে হিজড়া (ট্রান্সজেন্ডার) জনগোষ্ঠীর সদস্যদের নিয়ে গঠিত বন্ধু’র সাংস্কৃতিক দল ‘সত্তা’।

ভরতনাট্যম গুরু ড. নর্তকী নটরাজ সংস্কৃতি (নৃত্যে) ক্ষেত্রে তার অবদানের জন্য ২০১৯ সালে ভারত সরকারের কাছ থেকে ‘পদ্মশ্রী’ সম্মাননা লাভ করেন। একজন ট্রান্সজেন্ডার (হিজড়া) জনগোষ্ঠীর সদস্য হিসেবে ড. নর্তকী নটরাজ সারা বিশ্বে প্রথম এরকম রাষ্ট্রীয় সম্মাননা অর্জন করেছেন।

এছাড়াও ভারতের পেরিয়ার মানিয়াম্মাই বিশ্ববিদ্যালয় সম্মনসূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করেন নর্তকী নটরাজকে। ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বহু দেশের আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়ে ট্রান্সজেন্ডার (হিজড়া) জনগোষ্ঠীর সদস্য হিসেবে জীবন্ত ইতিহাসে পরিনত হয়েছেন ড. নর্তকী নটরাজ।

বাংলাদেশের ট্রান্সজেন্ডার (হিজড়া) জনগোষ্ঠীর মধ্যে আত্ম-সচেতনতা তৈরি করতে, ডাইভারসিটি ফাণ্ড ফর পিস-ইউএনডিপি’র আর্থিক সহায়তায় এই সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বন্ধু।

Reneta

ড. নর্তকী নটরাজকে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশের হিজড়া জনগোষ্ঠীকে অধিকার সচেতন করার পাশাপাশি এই জনগোষ্ঠী নিয়ে জনসচেতনতা তৈরী করতেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভরতনাট্যম
শেয়ারTweetPin

সর্বশেষ

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬

পিকফোর্ডের পানির বোতলে পেনাল্টি পরিকল্পনা, ফাঁস করে দিলো আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় হামে আরও ৮ জনের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মা-বাবার তালাক বিরোধে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদির কাছে ১৯৬ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT