চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভবিষ্যতে টেস্ট দলে বড় পরিবর্তনের আভাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫০ পূর্বাহ্ণ ১৪, মার্চ ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ের পর বিদেশের মাটিতে চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডে দুটি, ভারত ও শ্রীলঙ্কায় একটি করে ম্যাচ খেলেছে মুশফিকুর রহিমের দল। চারটিতেই বড় ব্যবধানে হার সঙ্গী হয়েছে তাদের। ম্যাচের তৃতীয় দিন এমনকি চতুর্থ দিন পর্যন্ত সমানতালে লড়াইয়ের পরও শেষ দিনের ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছে টাইগারদের। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে অন্তত দুটি ম্যাচ ড্র করা যেত।

সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ড্রয়ের সহজ সমীকরণ মেলাতে পারেনি বাংলাদেশ। হাতে ১০ উইকেট নিয়ে শেষ দিনে দুই সেশনও ব্যাট করতে পারেননি তামিম-সাকিবরা। ব্যাটসম্যানদের এমন ব্যর্থতায় হতাশ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার ধানমন্ডির বেক্সিমকো কার্যালয়ে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘তিনটা টেস্ট ড্র করতে পারতাম আমরা। একদিন আমরা ব্যাটিং করতে পারবো না শ্রীলঙ্কান ফ্ল্যাট উইকেটে! এর আগে আমরা নিউজিল্যান্ডে ভালো খেলেছি। ভারতের স্পিন খেলে এসেছি। শ্রীলঙ্কায় খেলতেই পারছি না। এটা হওয়ার কথা না। কিছু সমস্যা রয়েছে। এটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। চুপ করে বসে থাকলে হবে না।’

Banglabid

বিসিবি সভাপতি আভাস দিলেন এমন ব্যর্থতার কারণেই ভবিষ্যতে টেস্ট দলে বড় ধরণের পরিবর্তনের। দলে ওলট-পালট করতে চাওয়ার পেছনে পাপনের যুক্তি, ‘হঠাৎ একটা ম্যাচ ভালো খেললো বা কেউ ব্যক্তিগত পারফর্ম করলো এটা নিয়ে খুশি থেকে লাভ নেই। আমাদের তো দল আর দেশের কথা ভাবতে হবে। আমরা কিছু সিদ্ধান্ত নেব। তাতে ঝুঁকিও থাকবে। আমরা একটা পরিবর্তন করলাম বা সিদ্ধান্ত নিলাম ওটাই যে সবসময় সঠিক হবে সেটাও কিন্তু নয়। তবে আমাদের চুপচাপ বসে থাকারও উপায় নেই।’

টানা হারের প্রসঙ্গ টেনে পরিবর্তনের পক্ষে পাপনের যুক্তি, ‘আমাদের কিছু করা উচিত, সেটাই এখন চিন্তা করছি। যখন একটা টিম ভালো করে তখন কিন্তু অনেক কিছু ইচ্ছা থাকলেও করতে পারবো না। কতগুলো সময় থাকে যখন পরিবর্তন-পরিবর্ধন করতে হয় বাস্তবতা জানার জন্য, ঝুঁকি নিতে হয়। এখন একটা সময় আছে যেহেতু টেস্ট আমরা ভালো করছি না। পারফরম্যান্স করতে পারছি না। চারটা টেস্ট হারলাম। যার তিনটা টেস্ট ড্র করা যেত। যে বল মারার নয় সে বল মারতে গিয়েও আমরা আউট হচ্ছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওয়ানডে দলে সাঞ্জামুল-শুভাগত, আছেন মাহমুদউল্লাহও

পরবর্তী

মেহেরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৪ জন নিহত

পরবর্তী

পাট মেলায় পাঁচদিনে খুচরা বিক্রি তিন কোটি টাকা

১ থেকে ৯৯ টেস্টের টুকিটাকি

সর্বশেষ

‘নারীদের জন্য নিশ্চিত করতে চাই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্বস্তির যাতায়াত’

আগস্ট ১৮, ২০২৬

৫ শর্ট ফিল্মের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

দুশ্চিন্তা ও বিপদের সময়ে কুরআনের এক মহান দোয়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস

আগস্ট ১৮, ২০২৬

‘একটু ধৈর্য ধরুন, বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আবার ভারতের অংশ হবে’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT