চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভক্তদের যত উদ্ভট দাবী

নুসরাত শারমিননুসরাত শারমিন
২:৪০ অপরাহ্ন ০৪, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
বলিউড তারকা

২৯ বছর বয়সী সংগীত কুমার দাবী করেছেন ঐশ্বরিয়া রাই নাকি তার মা। মিস ওয়ার্ল্ড হওয়ার আগে মাত্র ১৪ বছর বয়সে নাকি কৃত্রিম প্রজনন পদ্ধতি আইভিএফ এর মাধ্যমে লন্ডনে জন্ম হয়েছিল তার। যদিও কোনো প্রমাণ কিংবা বাবার পরিচয় দিতে পারেনি যুবকটি।

চমকে যাওয়ার মতো খবর বটে! তবে মজার ব্যাপার হচ্ছে, তারকাদের উদ্দেশ্য করে এমন দাবী এই প্রথম নয়। এর আগেও অনেক তারকাকে নিয়েই ভক্তরা অদ্ভুত সব দাবী করেছেন। জেনে নিন তেমনই মজার কিছু উদ্ভট দাবী সম্পর্কে:

অভিষেকের আরেক স্ত্রী: ২০০৭ সালে জানভি কাপুর নামের একটি মেয়ে দাবী করেছিলেন তিনি নাকি অভিষেক বচ্চনের বিবাহিত স্ত্রী। ঐশ্বরিয়া রাইকে বিয়ে করার সময়টাতেই এমন দাবী তুলেছিলেন সেই নারী। শুধু দাবী তুলেই ক্ষান্ত থাকেননি তিনি। বিয়ের অনুষ্ঠানের সময় বচ্চন রেসিডেন্সের সামনে গিয়ে সাংবাদিকদের সামনে হাতও কেটেছেন তিনি।

কঙ্গনার বয়ফ্রেন্ড: কঙ্গনাকে নিয়ে অভিযোগ আছে যে তিনি নাকি কল্পনাতেই অনেকের সঙ্গে নিজেকে সম্পর্কে জড়ান। কিন্তু এমন ঘটনা কিন্তু কঙ্গনার সাথেও ঘটেছে। ২০১০ সালে আকাশ ভার্দওয়াজ নামের এক ব্যক্তি কঙ্গনাকে চিঠি লিখা শুরু করেন। চিঠির ভাষা এমন ছিল, যেন কঙ্গনার সঙ্গে তার সম্পর্ক আছে। কঙ্গনার পিছু নিয়ে তার জিমে এবং শুটিং-এ চলে যেতেন সেই ব্যক্তি। পরে কঙ্গনা পুলিশে অভিযোগ করেন এবং সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ধানুশের বাবা-মা: মেলুরের এক দম্পতি আর ক্যাথিরেসান এবং তার স্ত্রী কে মীনাক্ষী ২০১৬ সালে দাবী করেন যে অভিনেতা ধানুশ তাদের সন্তান। তারা ধানুশের থেকে প্রতি মাসে খরচ পাঠানোর দাবীও করেন। তবে মাদ্রাজ হাই কোর্ট থেকে এই মামলা খারিজ করে দেয়া হয়।

শহীদ কাপুরের উত্যক্তকারী স্ত্রী: অভিনেতা রাজ কুমারের মেয়ে বাস্তবিকা পণ্ডিত দাবী করেছিলেন তিনি নাকি শহীদ কাপুরের স্ত্রী। এই নারী শহীদ কাপুরের বাড়ির পাশেই বাসা নিয়েছিলেন এবং নিয়মিত উত্যক্ত করতেন শহীদ কাপুরকে। মিডিয়ার মনোযোগ আকৃষ্টকারী এই নারীর যন্ত্রণা থেকে মুক্তি পেতে শহীদ কাপুর আইনি পদক্ষেপ নিয়েছিলেন।

Reneta

শাহরুখের মা: ১৯৯৬ সালে মালানবাই নামের এক নারী নিজেকে শাহরুখ খানের মা বলে দাবী করেন। সেই নারী মুম্বাই হাই কোর্টে একটি মামলাও করেন। তবে ২০১৭ সালে এই মামলা খারিজ করে দেয়া হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস

Jui  Banner Campaign
ট্যাগ: ঐশ্বরিয়া রাইকঙ্গনাতারকাধানুশবলিউডভক্তশহীদ কাপুরশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বারি-৩৩ গমে ভালো ফলন, বাজার দরে শঙ্কা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জামায়াতের সঙ্গে ঐক্যমতের সরকার করবে না বিএনপি: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

দেশে প্রাণঘাতী নিপা ভাইরাসে একজনের মৃত্যু নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ওবামাকে বানরের সঙ্গে তুলনা করে ট্রাম্পের শেয়ার করা ভিডিও সরাল হোয়াইট হাউস

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT