সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়িকা শিরিন শিলার একটি ফ্যানস ক্লাব আছে। গতকাল (২৬ মার্চ) এ নায়িকার ভক্তদের নিয়ন্ত্রণে পরিচালিত গ্রুপটি ১ বছরে পা রাখে। সেজন্য ভক্তরা মিলেই একবছর পূর্তি পালন করে। সন্ধ্যায় বাংলা মটরের একটি রেস্তোরাঁয় ভক্তদের নিয়ে ওই গেটটুগেদারের মধ্যমনি হয়ে উপস্থিত ছিলেন শিরিন শিলা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়িকা শিরিন শিলার একটি ফ্যানস ক্লাব আছে। গতকাল (২৬ মার্চ) এ নায়িকার ভক্তদের নিয়ন্ত্রণে থাকা গ্রুপটি ১ বছরে পা রাখে। কেক কেটে একবছর পূর্তি পালন করেন শিরিন শিলার ভক্তরা। শুধু তাই নয়, শিরিন শিলা অভিনীত কয়েকটি ছবির গানে ভক্তদের সঙ্গে নেচে ভিন্নমাত্রা যোগ করেন নায়িকা নিজেই। শিরিন শিলাকে তার ভক্তরা গোলাপ, রজনীগন্ধা, গাদাসহ বিভিন্ন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ঢাকা ছাড়াও কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, নাটোর, ময়মনসিংহ, নরসিংদী, পিরোজপুর থেকে ভক্তরা আসেন শিরিন শিলার সঙ্গে দেখা করতে। কেউ কেউ তাকে পেয়ে খুশি কেঁদে ফেলেন! শিরিন শিলা বলেন, ফেসবুকের মাধ্যমে বুঝতে পারতাম ওরা আমাকে ভালোবাসে। কিন্তু সত্যি আমাকে খুশি করার জন্য এতকিছু করবে বুঝতেই পারিনি। আমি অবাক হয়েছে ওদের ভালোবাসায়। সারাজীবন মনে রাখবো ওদের। ওদের ভালোবাসা নিয়ে সামনে আগাতে চাই