চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বয়স ১৬ না হতেই প্রথম সেক্স, ১৪ বছরে প্রথম চুমু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫২ পূর্বাহ্ণ ২১, নভেম্বর ২০১৭
লাইফস্টাইল
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অতীতের যে কোন সময়ের চেয়ে ব্রিটিশরা এখন সবচেয়ে কম বয়সে যৌনতায় লিপ্ত হচ্ছে বলে যুক্তরাজ্যজুড়ে পরিচালিত এক গবেষণায় জানা গেছে । শুধু তাই নয়, যৌনতার নানা দিক নিয়ে পরীক্ষা-নিরীক্ষার প্রবণতাও বেড়েছে আগের চেয়ে অনেক বেশি।

‘দ্য সান’ জানিয়েছে, লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন-এর একদল গবেষক ১৯৩৫ থেকে ১৯৯৬ সালের মধ্যে জন্ম নেয়া ৪৫ হাজার ১৯৯ জন ব্রিটিশ নাগরিকের ওপর গবেষণাটি করেন।

ন্যাশনাল সার্ভে অব সেক্সুয়াল অ্যাটিচিউডস অ্যান্ড লাইফস্টাইলস-এর ১৯৯০ থেকে ২০১২ সালে সংগৃহীত তথ্যের বিশ্লেষণে দেখা যায়, ব্রিটিশদের যৌনতার প্রথম অভিজ্ঞতা, যেমন চুম্বন এই সময়ের মধ্যে ১৬ থেকে ১৪ বছর বয়সে নেমে এসেছে। আর প্রথম সেক্স বা যৌন মিলনের অভিজ্ঞতা আগে যেখানে ব্রিটিশ পুরুষদের ১৯ এবং নারীদের ২০ বছর বয়সে হতো, তা এখন ঠেকেছে মাত্র ১৬ বছর বয়সে।

এমনকি ১৬ থেকে ২৪ বছর বয়সী ব্রিটিশদের মধ্যে যৌনতা নিয়ে নানামুখী পরীক্ষা-নিরীক্ষার প্রবণতা বেড়েছে অনেক। গবেষণা অনুসারে, ব্রিটিশ প্রতি চারজন পুরুষের একজনের ভ্যাজাইনাল, ওরাল এবং অ্যানাল সেক্স – এ তিন ধরনের অভিজ্ঞতাই নেয়া হয়েছে। নারীদের ক্ষেত্রে এ অনুপাত পাঁচজনে একজন। অথচ ১৯৯০/৯১ সময়ে প্রতি ১০ জনের মধ্যে মাত্র একজনের ওইরকম অভিজ্ঞতা ছিল।

এছাড়াও নারী-পুরুষ উভয়ের সঙ্গে যৌনতায় জড়ানো (বাইসেক্সুয়াল) নারীরা শুধু পুরুষের সঙ্গে যৌনতায় জড়ানো (স্ট্রেইট/হেটারোসেক্সুয়াল) নারীদের তুলনায় পুরুষের সঙ্গে বেশি পরিমাণে যৌন সম্পর্ক স্থাপন করে বলে গবেষণাটিতে দেখা গেছে।ব্রিটিশ-যুক্তরাজ্য-যৌনতার অভিজ্ঞতা-যৌনতা

মনে করা হচ্ছে, ইন্টারনেট পর্ন, খোলামেলা ডেটিং অ্যাপের পাশাপাশি আগের চেয়ে সামাজিক রীতিনীতি অনেক বেশি শিথিল হওয়ার কারণে এমনটা হচ্ছে। একই সঙ্গে জন্মনিয়ন্ত্রণ সরঞ্জামের সহজলভ্যতাও মানুষকে যৌনতার দিক থেকে আগের চেয়ে অনেক বেশি স্বাধীন করে তুলেছে বলে গবেষণা প্রতিবেদনে বলা হয়।

Reneta

গবেষণা দলটির প্রধান ড. রুথ লিউইসের মতে, তাদের এই গবেষণার ফল স্কুলগুলোতে সেক্স এডুকেশনে পরিবর্তন আনার গুরুত্ব আরও বেশি তুলে ধরে। তিনি বলেন, সময়ের সঙ্গে বদলে যাওয়া যৌনতার নানান পদ্ধতির সঙ্গে তাল মিলিয়ে কিশোর-কিশোরীদের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেক্স এডুকেশনের কারিকুলাম সাজানো প্রয়োজন।

‘এখান থেকে তারা যৌনজীবনের প্রথম থেকে শুরু করে সব ক্ষেত্রে সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় সব ধরণের তথ্য ও শিক্ষা পাবে,’ বলে মনে করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাজ্যযৌন শিক্ষা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শতাব্দীর সেরা একাদশে বার্সার ছয়, রিয়ালের তিন

পরবর্তী

মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপি আজিজসহ ৬ জনের রায় বুধবার

পরবর্তী
মানবতাবিরোধী অপরাধ

মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপি আজিজসহ ৬ জনের রায় বুধবার

শাহেদ আলী

‘হালদা’য় আমি নিম্নশ্রেণীর জেলে: শাহেদ আলী

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT