চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় ভাইদের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২০
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের মহেশখালীতে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইদের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকাল ৯টায় মহেশখালী পৌরসভার গোরকঘাটা সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর।

নিহত শাহরিয়ার মাহমুদ শামশুদ্দিন ওরফে শামু (২০) মহেশখালী পৌরসভার গোরকঘাটা সিকদার পাড়ার মৃত নুরু সামাদের ছেলে।

গ্রেপ্তাররা হলো: নিহত শাহরিয়ার মাহমুদের ভাই মহিউদ্দিন সাগর, মঈনউদ্দিন মামুন ও জিয়া উদ্দিন খোকা।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি প্রভাষ বলেন: মহেশখালী পৌরসভার গোরকঘাটা সিকদার পাড়ায় শাহরিয়ার মাহমুদ শামশুদ্দিন ওরফে শামুর সঙ্গে অপর ভাইদের মধ্যে পৈতৃক সম্পত্তির ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে সোমবার সকালে শামুর সঙ্গে ভাইদের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে।

একপর্যায়ে শামুর উপর অন্য ভাইয়েরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে ভাইদের ছুরিকাঘাতে শামু আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Reneta

ওসি প্রভাষ জানান: নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারনিহতভাই
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT