সাউথ আফ্রিকার কাছে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ৯৪ রানের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ জয়ে এক ম্যাচ হাতে রেখে ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে টিম সাউথ আফ্রিকা।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে সাউথ আফ্রিকা। দলীয় ৪৬ রানে দুই ওপেনারকে ফেরত পাঠান খাদিজাতুল কুবরা ও জাহানারা। তবে প্রিজের ব্যক্তিগত ৭৯ এবং ট্রাইয়নের ৪৭ রানে বাংলাদেশকে ২৫২ রানের টার্গেট দেয় প্রোটিয়ারা। তিন উইকেট নিয়েছেন কুবরা।
জবাবে নিয়মিত বিরতি’তে উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ দল। অধিনায়ক রুমানা শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। ফারজানা ও সালমা’র ৭১ রানের পার্টনারশিপে শতরান পার করে স্বাগতিকরা। ফারজানা ৬৭ এবং সালমা ৩০ রান করেন।
শেষ পর্যন্ত আবারও উইকেট পতনের ধারাবাহিকতায় ১৫৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ দলের ইনিংস।







