চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় বোনের ব্যবসায় সহযোগী নুসরাত ফারিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

ডাক্তারি বিষয়ে লেখাপড়া করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার বড়বোন ইসরাত মারিয়া মৃত্তিকা। তবে তার আগ্রহ বেশি ফ্যাশন ও রূপসজ্জা বিষয়ে। সেজন্য চালু করলেন রূপসজ্জার ব্যবসা ‘মারিয়াস ব্রাইডাল স্টুডিও এন্ড বিউটি কেয়ার’। বোনকে সার্বিক সহযোগিতা করতে তার সঙ্গে ব্যবসায় নামলেন জনপ্রিয় তারকা নুসরাত ফারিয়া।

রবিবার সন্ধ্যায় বনানী ১১ নম্বর সড়কের ৩২ নম্বর বাড়ির চতুর্থ তলায় অত্যাধুনিক সাজসজ্জায় এই ব্রাইডাল স্টুডিও ও বিউটি কেয়ার চালু করেন নুসরাত ফারিয়া। সঙ্গে ছিলেন তার বোন মারিয়া। আরও উপস্থিত ছিলেন রূপ বিশেষজ্ঞ ও পারসোনার প্রতিষ্ঠাতা পরিচালক কানিজ আলমাস খান, কণ্ঠশিল্পী কণা, মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ অবনী প্রমুখ।

অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি নতুন এই ব্যবসা প্রসঙ্গে নুসরাত ফারিয়া চ্যানেল আই অনলাইনকে জানান, তিনি সার্বক্ষণিক এখানে সময় না দিতে না পারলেও লজিস্টিক সাপোর্ট দিবেন। তার বড়বোন মারিয়াই সবকিছু দেখভাল করবেন।

‘বাদশা দ্য ডন’- খ্যাত এই নায়িকা বলেন, কলা রিলেটেড (শিল্প সম্পৃক্ত) কাজে যেহেতু যুক্ত আমি, ফলে ব্যবসাতেও সেই ট্যালেন্ট এবং প্যাশনটাই তুলে ধরবো। মারিয়া সব ধরনের সাজানোর কাজে দক্ষ। বিশেষ করে আমার কাজগুলোর সঙ্গেও সে আড়াল থেকে জড়িত থাকে। আমাকে কোনটায় ভালো লাগে সে সূক্ষ্মভাবে বিচার করে। মাস দুয়েক আগে মারিয়া, আমার মা এবং আমি প্ল্যান করি এই ব্রাইডাল সেলুন এবং বিউটি কেয়ার চালু করার। তখনই বলেছিলাম আমি পিছন থেকে সাপোর্ট দিয়ে যাবো।

নুসরাত ফারিয়া বলেন, গতানুগতিক পার্লারের মতো এখান থেকে সার্ভিস দেয়া হবে না। এখানে অনেক কিছু পাওয়া যাবে যেটা বাংলাদেশে অন্য কোথাও নেই। বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপে সৌন্দর্য নিয়ে যে ট্রেন্ড চলছে আমাদের এখান থেকে তেমন সেবা দেয়ার চেষ্টা চলবে। যদি ‘মারিয়াস ব্রাইডাল স্টুডিও এন্ড বিউটি কেয়ার’ সবাই গ্রহণ করেন তবে ফিটনেসের নতুন প্রযুক্তি সম্বলিত জিম সেন্টার চালু করবো।

Reneta

মারিয়া বলেন, ৬ বছর ধরে মেকআপ, সাজসজ্জা নিয়ে কাজ করছি। এটার উপর দেশের বাইরে থেকে একাধিক কোর্সও করেছি। ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্টরা যে স্ট্যান্ডার্ড রেখে কাজ করছে সেগুলো শিখেছি।

তিনি বলেন, গত বছর অক্টোবর-নভেম্বর মাসে এতো চাপ গেছে ক্লাইন্টরা বাসায় চলে আসতো। তাই এবার অফিসিয়ালি শুরু করলাম। বিশ্বের উন্নত দেশের সাজসজ্জায় যেসব পণ্য ও প্রযুক্তি ব্যবহার করা হয় আমাদের এখানেও সেগুলো ব্যবহার করে ব্রান্ড হিসেবে প্রতিষ্ঠা করাতে চাই এ প্রতিষ্ঠান।

নুসরাত ফারিয়া অভিনীত হিরো ৪২০, প্রেমী ও প্রেমী, ইন্সপেক্টর নটি.কে ছবিতে পোশাক ডিজাইনার হিসেবে কাজ করেছেন তার বড় বোন মারিয়া। সর্বশেষ ‘শাহেনশান’ ছবিতে মেকআপ শিল্পী হিসেবে ছিলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুসরাত ফারিয়ালিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

পরবর্তী

‘শিল্প ব্যাংক, শিল্প ঋণ সংস্থা ও ইডকলকে এক জায়গায় মার্জ করা উচিৎ’

পরবর্তী

‘শিল্প ব্যাংক, শিল্প ঋণ সংস্থা ও ইডকলকে এক জায়গায় মার্জ করা উচিৎ’

অসুস্থতার কারণে ভক্তদের দেখা দিলেন না অমিতাভ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT