স্প্যানিশ লা লিগায় সেভিয়ার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে জিনেদিন জিদানের দল।
সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে ক্রিস্ট্রিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, করিম বেনজেমা ও হোসে রদ্রিগেস একটি করে গোল করেন। ঘরের মাঠে গোল উৎসবে মেতে উঠে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের পঞ্চম মিনিটেই করিম বেনজেমার গোলে এগিয়ে যায় রিয়াল। ২৬তম মিনিটে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হয় সেভিয়া। প্রথমার্ধের বাকি সময়ে বেশ কয়েকবার আক্রমন চালালেও আর কোন গোলের দেখা পায়নি জিদানের দল।
দ্বিতীয়ার্ধে ক্রিস্ট্রিয়ানো রোনালদো, গেরেথ বেল এবং হোসে রদ্রিগেস একটি করে গোল করলে ৪-০ ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।







