চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়পর্দায় প্রথমবার শবনমের ‘আজব কারখানা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

করোনা আবহের মধ্যেই জমে উঠেছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের আসর। বৃহস্পতিবার দিনভর নির্ধারিত ভেন্যুগুলোতে চলবে বিভিন্ন দেশের সিনেমা। এদিন দর্শক দেখতে পারবেন শবনম ফেরদৌসীর পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘আজব কারখানা’। 

৯ দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৬ষ্ঠ দিন বৃহস্পতিবার। এদিন সন্ধ্যা ৭টায় ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ‘আজব কারখানা’ দেখতে পারবেন দর্শক। বড়পর্দায় চলচ্চিত্রটি দেশের উৎসবেই প্রথমবারের মতো প্রদর্শিত হতে যাচ্ছে।

শবনম ফেরদৌসীর পরিচালনায় ২০১৬-২০১৭ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘আজব কারখানা’র শুটিং শেষ হয়েছে আগেই। চলচ্চিত্রের কাহিনী আবর্তিত হয়েছে একজন রকস্টারের জীবনকে ঘিরে। রকস্টার রাজীব গ্রাম বাংলার বাউল শিল্পীদের সংস্পর্শে এসে নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করে। চলচ্চিত্রটিতে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবাণী তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে আছে রক ও ফিউশনের আয়োজন।

এই ছবির কেন্দ্রীয় চরিত্র কলকাতার পরমব্রত চ্যাটার্জী। এছাড়াও অভিনয় করছেন দিলরুবা দোয়েল, শাবনাজ সাদিয়া ইমি, খালিদ হাসান রুমি, হেলিম বয়াতী, দিলু বয়াতী, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, মুনতাকা অর্পন, মাইমুনা মমো এবং মাহরিন মান্য। সিনেমাটি প্রযোজনা করেছেন চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব সামিয়া জামান।

ছবিতে ৫টি মৌলিক গান রয়েছে এবং প্রথমবারের মতো বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি হেলাল হাফিজের ৪টি কবিতাকে গানে রূপান্তর করা হয়েছে। গানগুলোর সংগীতায়োজন করেছে ভাইকিং এবং গৌরব। ছবিটির সংগীত পরিচালনা করেছেন লাবিক কামাল গৌরব।

প্রায় ৪০টিরও অধিক প্রামাণ্যচিত্রের নির্মাতা শবনম ফেরদৌসীর ‘জন্মসাথী’ ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন ছাড়াও দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং একাধিক পুরস্কার অর্জন করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়আজব কারখানাকিতাব আলীক্রিস্টিয়ানো তন্ময়খালিদ হাসান রুমিঢাকা চলচ্চিত্র উৎসবদিলরুবা দোয়েলদিলু বয়াতীপরমব্রতলিড বিনোদনশবনম ফেরদৌসীশাবনাজ সাদিয়া ইমিসিনেমাহেলিম বয়াতী
শেয়ারTweetPin

সর্বশেষ

টি-টুয়েন্টি দলে রিপন ও সাকলাইন, যে ব্যাখ্যা দিল বিসিবি

এপ্রিল ২১, ২০২৬
ছবি: জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতি

জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতির মতো আরও যারা ছিলেন

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের প্রস্তাব ফিরিয়ে দেওয়া কথা জানালেন ডা. তাসনিম জারা

এপ্রিল ২১, ২০২৬

এক থেকে তিন মাস বয়সী শিশুরাও হামে আক্রান্ত

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT