চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়পর্দায় প্রথমবার, দর্শক প্রতিক্রিয়ার অপেক্ষায় নোভা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ন ২৩, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

নাটক-বিজ্ঞাপনে এক সময় নিয়মিত দেখা যেত মডেল ও অভিনেত্রী নোভাকে। মাঝখানে কিছুদিন ছিলেন এসবের বাইরে। বিরতি ভেঙে তিনি ফিরছেন একেবারে বড়পর্দায়! একযুগের বেশী ক্যারিয়ারে তিনি এই প্রথম সিনেমায় অভিনয় করলেন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে নোভার প্রথম সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। মুক্তির আগেই সোমবার যমুনা ব্লক বাস্টারে বিশেষ প্রদর্শনী দেখে নতুনভাবে আবিষ্কার করা গেল নোভাকে। পুরো সিনেমায় নোভার পারফর্ম বলছে, প্রথম সিনেমাতেই নজর কাড়বে তার অভিনয়!

রনি ভৌমিকের পরিচালনায় ‘মৃধা বনাম মৃধা’ বাবা-ছেলে ও পুত্রবধূর গল্প। বাবার চরিত্রে অভিনয় করেন তারিক আনাম খান, সন্তানের চরিত্রে সিয়াম আহমেদ এবং তার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন নোভা। তারিক আনামের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন সিয়াম। সেই সঙ্গে নোভার দুর্দান্ত অভিনয় দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই।

সিনেমার শেষ দিকে এক দৃশ্যে বাবা-ছেলের দ্বন্দ্বে পুত্রবধূ নোভা মীমাংসার চেষ্টা করেন। শ্বশুর তারিক আনাম খান তখন ধমক দিয়ে নোভাকে বলেন, ‘হু আর ইউ?’ চোখ ছলছলে এক্সপ্রেশনে নোভা যে অভিনয় দেখিয়েছেন তা সত্যি প্রশংসার দাবী রাখে।

গল্পের শুরু থেকেই নোভার সাবলিল ও চমৎকার অভিনয় মুগ্ধতা এনে দিবে যে কোনো দর্শকের মনে। সিয়ামের সঙ্গে ছোট ছোট রোমান্টিক ও ঘরোয়া দৃশ্যেও স্ত্রী হিসেবে নোভার অভিনয় ছিল একেবারে পরিপূর্ণ। সেই সঙ্গে শ্বশুরকে ম্যানেজ করার টেকনিকও দেখিয়েছেন! যা নজর কাড়ার মতো। নোভা জানান, শুটিং শুরুর আগে তারিক আনাম ভাই বলতেন পারিবারিক গল্প বলার নতুন ট্রেন্ড হতে পারে ‘মৃধা বনাম মৃধা’।

চ্যানেল আই অনলাইনকে অভিনেত্রী নোভা বলেন, নায়িকা কিনা জানি না, আমি একজন আর্টিস্ট। প্যাশনের জায়গা থেকে অভিনয় করতে ভালোবাসি। সবসময় অভিনয় দিয়ে তৃষ্ণা মিটাতে চেয়েছি। ‘মৃধা বনাম মৃধা’ সেই তৃষ্ণা মেটানোর প্লাটফর্ম দিয়েছে। আমি শুধু আমার জায়গা থেকে সেরা কাজের চেষ্টা করেছি। অপেক্ষায় আছি, প্রথম সিনেমায় দর্শক কীভাবে নেন।

Reneta

প্রিমিয়ারের পর উপস্থিত প্রতিটি দর্শক সিনেমাটির প্রশংসা করেছেন। ছিলেন নির্মাতা অভিনেতা তৌকীর আহমেদ, মোশাররফ করিম, সাইমন সাদিকসহ অনেকেই। নোভা বলেন, একবছর আগে স্বপ্ন দেখেছিলাম মানুষ আমাদের এই সিনেমাটি দেখে কী বলেন! সেই স্বপ্ন বাস্তব হতে যাচ্ছে। দর্শক যদি এই গল্প এবং অভিনয় কানেক্ট করতে পারে তাহলে মনে করবো সফল হয়েছি।

নোভা বলেন, আমার বাবা মা বেঁচে নেই। বাবাকে ছোটবেলায় হারিয়েছি। একদিন বাসায় ফিরে মাকে পাইনি। সন্তান হিসেবে বাবা মায়ের সঙ্গে অনেক ভুল করেছি। সিনেমাটি বাবা সন্তানের গল্প নিয়ে। শুধু একটা বার্তাই দিতে চাই যা আগে কখনও বলিনি, সময় গেলে সাধন হবে না। নিজের বাবা মাকে সময় দিন। সন্তানকে সময় দিন। আমাদের জীবনে সময় খুব অল্প। পরে আফসোসের শেষ থাকবে না। আমার আট বছরের ছেলে আমার সঙ্গে সিনেমা দেখে অঝোরে কেঁদেছে।

নোভা বলেন, এই সিনেমাটি দেখে এতো মানুষ প্রশংসা করছেন পরের সিনেমা করতে গেলে আমাকে ভেবে চিন্তে দায়িত্ববোধের জায়গা থেকে করতে হবে। একজন শিল্পীকে বাঁচিয়ে রাখতে একটি সিনেমাই যথেষ্ট, কিন্তু ভুল কাজ শিল্পীকে হারিয়ে দেয়। পরের কাজটি যেন আমার প্রথম কাজটি ছাপিয়ে যায় সেই চ্যালেঞ্জটা এখন আমার মধ্যে জমাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তারিক আনামদর্শকনোভাবড়পর্দামৃধা বনাম মৃধারনি ভৌমিকলিড বিনোদনসিনেমাসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদের ৬ষ্ঠ দিনে যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়

মার্চ ২৬, ২০২৬

অভিনেত্রী মৌসুমী হামিদের সংসারে ভাঙন

মার্চ ২৬, ২০২৬
সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাস ডুবিতে উদ্ধার হচ্ছে আরও মরদেহ…

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT