চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়দিন ঘিরে রাজধানীর গির্জাগুলোতে চার স্তরের নিরাপত্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১০ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীর গির্জাগুলোতে বড়দিন উপলক্ষে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় কাকরাইলের সেন্ট মেরীস ক্যাথেড্রাল চার্চের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

বড়দিনে নিরাপত্তা সংক্রান্ত কোনো হুমকি নেই জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, উগ্রবাদীদের কেন্দ্রীয় অরগানাইজেশন থেকে অন্যান্য ধর্মাবলম্বীদের অনুষ্ঠানের আগে স্থানীয়ভাবে আক্রমণের আহ্বান জানায়। এ ধরনের আহ্বান আগেও জানিয়েছে এবারও জানিয়েছে। এ ধরনের প্রচারণা তারা চালিয়ে থাকে। তাদের আহবানে সাড়া দিয়ে দেশে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এমন কোন তথ্য নেই।

রাজধানীতে ৬৬ টি গির্জায় এবার বড়দিনের উৎসব আয়োজন করা হয়েছে। গির্জাগুলোতে নেয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কমিশনার বলেন, আমরা চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। প্রতিটি গির্জার গেটে আমাদের ইউনিফর্ম পুলিশ আছে। পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি লাগানো হয়েছে। প্রতিটি গির্জার আশেপাশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাদা পোশাকে লোকজন নিয়োজিত থাকবে এছাড়া সিটিএসবি সদস্যরাও নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন। এছাড়া শহরের বিভিন্ন সড়কে পেট্রোলিং টিম থাকবে।

নিরাপত্তায় সন্তুষ্ট, স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ
কাকরাইলের সেন্ট মেরীস ক্যাথেড্রাল চার্চের পাল পুরোহিত ফাদার বিমল ফ্রান্সিস গোমেজ গগণমাধ্যমকে বলেন, নিরাপত্তায় আমরা সন্তুষ্ট। করোনা পরিস্থিতির কারণে অনুষ্ঠান আয়োজনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বাইরের আলোকসজ্জা করা হয়নি। প্রার্থনায় জোর দেয়া হচ্ছে। দেশ ও বিশ্বের মানুষদের করোনার মতো মহামারি থেকে সুস্থ্য রাখার জন্য বিশেষ প্রার্থনা করা হবে।

প্রার্থনায় আসা প্রত্যেক পুণ্যার্থীকে স্বাস্থ্যবিধি মেনে আসতে হবে। গির্জার গেটে স্যানিটাইজার রাখা হয়েছে এবং ভেতরে সামাজিক দূরত্ব মেনে সবাইকে চলতে হবে বলে জানান ফাদার বিমল ফ্রান্সিস গোমেজ।

Reneta

তিনি বলেন, প্রার্থনার জন্য আসার ব্যাপারে আমাদের পক্ষ থেকে কোনো বাধানিষেধ নেই। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রয়োজনে যুক্তরাজ্যে ফ্লাইট বন্ধ রাখবে সরকার: প্রতিমন্ত্রী

পরবর্তী

সাবেক প্রতিমন্ত্রী ও সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসাইনের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

পরবর্তী

সাবেক প্রতিমন্ত্রী ও সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসাইনের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

আইনজীবী তালিকাভুক্তি: ৫ কেন্দ্রের লিখিত পরীক্ষা বাতিল

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT