চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়দিনে স্পেশাল কেকের ভান্ডার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৫
অন্যান্য
A A

বছর ঘুরে আবারো এসেছে বড়দিন। বড়দিন মানে বাড়তি আনন্দ, বাড়তি উল্লাস আর সারাদিন জুড়ে মজার মজার সব খাবার আয়োজন। বড় দিনের স্পেশাল রেসিপিতে কি কি রাখা যায় তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি কি থাকছে বড়দিনে স্পেশাল রেসিপিতে। বড়দিন মানেই কেক। কারণ এ দিনটি যে যিশুর জন্মদিন। তাই যিশুর জন্মদিন উদযাপন করার জন্য চাই স্পেশাল কেক।
রেড ভেলভেট চিজ কেক:
উপকরণ
কেকের জন্য যা যা লাগবে: ময়দা আড়াই কাপ, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ, বেকিং পাউডার ১ চা চামচ, কোকো পাউডার ২ চা চামচ, বাটার ১/২ কাপ, লাল রং(ফুড কালার) ৩ টেবিল চামচ, লবণ ১/২ চা চামচ, চিনি দেড় কাপ, ডিম ২টি, বাটারমিল্ক ১ কাপ।
ফ্রস্টিংয়ের জন্য: ক্রিম চিজ ২ কাপ, বাটার ২ কাপ, চিনি ২ কাপ, ভ্যানিলা এসেন্স ১ টেবিল চামচ।
প্রণালী
প্রথমে একটা পাত্রে ডিম ভালোভাবে ফেটে নিন। অন্য একটা পাত্রে ময়দা, কোকো পাউডার, বেকিং সোডা, চিনি, লবণ একসাথে মেশাতে হবে। তারপর মিশ্রণটি ফাটানো ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে একটু বাটার মিল্ক দিয়ে ব্লেন্ড করতে হবে।

এরপর এতে লাল রং (ফুড কালার), ভ্যানিলা এসেন্স যোগ করতে হবে। ২৯ ইঞ্চি অথবা ৩৮ ইঞ্চি কেক প্যানে কেকের মিশ্রণটি ঢেলে ছড়িয়ে দিতে হবে। ৩৫০ ডিগ্রি প্রি হিটেড ওভেনে ২০-৩০ মিনিট বেক করতে হবে। কেকে মাঝখানে টুথপিক ঢুকিয়ে দেখুন বেক হয়েছে কিনা বেক হয়ে গেলে কেকটি নামিয়ে ঠাণ্ডা করুন। কেকের উপরের অংশ কেটে সমান করে নিন।

এবার ফ্রস্টিংয়ের জন্য একটি বাটিতে ক্রিম চিজ, বাটার, চিনি, ভ্যানিলা দিয়ে বিট করে নিতে হবে। এরপর মিশ্রণটি কেকের উপরে এবং চারপাশে ছুরি দিয়ে বিছিয়ে সমান করে দিতে হবে। হয়ে গেলো রেড ভেলভেট চিজ কেক। মনের মতো করে চেরি, জেমস ছড়িয়ে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিয়ে বড়দিনে খাবারের টেবিলে পরিবেশন করুন প্রত্যকটি সদস্যের জন্য।
বাটারফ্লাই কাস্টার্ড চকলেট কেক:
উপকরণ
ময়দা ১ কাপ, বেকিং পাউডার ১ চা-চামচ, ঘি বা বাটার ৩ টেবিল চামচ, চিনি ২৫০ গ্রাম, ডিম ৪টা, গুঁড়ো দুধ ২ টেবিল চামচ ও কোকো পাউডার ১ টেবিল চামচ।
কাস্টার্ডের জন্য গুঁড়ো দুধ দেড় কাপ, কাস্টার্ড পাউডার দেড় টেবিল চামচ, চিনি ১ কাপ, পানি ১ কাপ ও ডিম ১টা।
প্রণালী
কাস্টার্ডের সব উপকরণ একসঙ্গে মিশিয়ে চুলায় জাল দিয়ে কাস্টার্ড তৈরি করে নিতে হবে। ডিম, চিনি ও ঘি বিট করে এর সঙ্গে ময়দা, বেকিং, কোকো পাউডার ও দুধ বিট করে নিন। ডাইসে মাখন বা ঘি ব্রাশ করে কেকের মিশ্রণ ঢেলে দিতে হবে। প্রি-হিট ওভেনে ১৯০ ডিগ্রি সেন্টিগ্রেট তাপে ২০ মিনিট বেক করতে হবে।

ডাইস থেকে কেক বের করে ঠান্ডা হলে মাঝখান থেকে কেক কেটে নিতে হবে। এবার ভেতরে কাস্টার্ড ঢুকিয়ে নিন। ভেতরে কাটা কেক দিয়ে বাটারফ্লাই বানিয়ে কেকের ওপর বসাতে হবে। এবার সুইটবল, বেদানা অথবা অন্য যেকোনো ফল দিয়ে সাজিয়ে পরিবেশন।
চকলেট পুডিং
উপকরণ
ঘন দুধ ১ কাপ, ডিম ৬টা, চিনি আধা কাপ, ক্রিম আধা কাপ, চকলেট ২ টেবিল চামচ, কোকো পাউডার ১ টেবিল চামচ ও মাখন ১ টেবিল চামচ।
প্রণালী
ডিম ভালোভাবে ফাটিয়ে এর সঙ্গে সব উপকরণ দিয়ে ভালোভাবে মেশাতে হবে। এবার পুডিং ডাইসে বাটার মেখে মিশ্রণ ঢেলে ফয়েল পেপার অথবা ঢাকনা দিয়ে ঢেকে একটি পাত্রে সামান্য পানি দিয়ে এর ওপর পুডিং ডাইস বসিয়ে ২০ থেকে ২৫ মিনিট ভাপিয়ে দিতে হবে। ডাইস থেকে পুডিং বের করে ঠান্ডা হলে সাজিয়ে পরিবেশন।
সল্টেড অরেঞ্জ জুস:

উপকরণ
কমলালেবু ৪টি, পানি এক কাপ, লবণ আধা চা-চামচ, বিট লবণ ও গোলমরিচের গুঁড়া সামান্য।
প্রণালি
কমলার খোসা ছড়িয়ে নিতে হবে। কোয়ার ওপরের স্বচ্ছ পর্দা ও বিচি ফেলে নিতে হবে। এরপর এক কাপ খাওয়ার পানিতে এক ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। এবার এই পানিসহ ব্লেন্ড করে নিতে হবে।

রস ছেঁকে নিয়ে আধা চা-চামচ লবণ, সামান্য বিট লবণ ও গোলমরিচের গুঁড়া মিশিয়ে নিতে হবে। এবার গ্লাসে ঢেলে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে হবে।

সবাইকে বড়দিনের শুভেচ্ছা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিসমাসবড়দিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কৃত্রিম বুদ্ধিমত্তার ম্যাসেজিং অ্যাপ আনছে গুগল

পরবর্তী

ধ্বংসস্তুপ থেকে ৬০ ঘণ্টা পর জীবিত উদ্ধার

পরবর্তী

ধ্বংসস্তুপ থেকে ৬০ ঘণ্টা পর জীবিত উদ্ধার

কূটনীতিকদের সঙ্গে বিএনপির মতবিনিময়

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT