চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্লাটারের পদত্যাগে গ্রেটদের প্রতিক্রিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৮ অপরাহ্ণ ০২, জুন ২০১৫
স্পোর্টস
A A

ফিফার সভাপতির পদ থেকে সেপ ব্লাটার পদত্যাগ করার পর প্রতিক্রিয়া জানিয়েছে মিশেল প্লাতিনি থেকে শুরু করে বেকেনবাওয়ার-রোমারিও পর্যন্ত অনেকেই।

নির্বাচনের আগে ব্লাটারকে পদত্যাগের আহবান জানানো উয়েফার সভাপতি ও সাবেক ফরাসি তারকা এই সিদ্ধান্তে অবাক হলেও স্বাগত জানিয়েছেন। প্লাতিনি বলেন, এটা ছিলো কঠিন সিদ্ধান্ত, তবে সাহসী ও সঠিক।

ব্রাজিলের ৯৪ বিশ্বকাপজয়ী তারকা রোমারিও ব্লাটারের সিদ্ধান্তকে ফুটবলের নতুন যুগ বলে অভিহিত করে বলেছেন, সাম্প্রতিক সময়ের সেরা খবর এটি। তিনি আরও বলেন, ব্লাটারের পদত্যাগ ফিফার দুর্নীতিবাজ কর্মকর্তাদের এবার সুনামির মতো আঘাত হানবে।

ব্লাটার পদত্যাগের ঘোষণা দেয়ার পর নির্বাচনে হেরে যাওয়া প্রিন্স আলী সিএনএনকে বলেছেন, ফুটবলের জন্য কাজ করার জন্য আরেক সুযোগ এসেছে।

আর নির্বাচন থেকে আগেই সরে যাওয়া সাবেক পর্তুগীজ তারকা লুইস ফিগো বলেছেন, বিশ্বব্যাপী ফুটবল সমস্যার একটি সম্মতিসূচক সমাধান এটি। তার পদত্যাগ গতিশীলতা, স্বচ্ছতা ও গণতন্ত্রের জন্য এক নব যুগ। ব্লাটারের সরে যাওয়ার খবরকে ফুটবলের জন্য একটি দিন উল্লেখ করে ফিগো আরও বলেন, অবশেষে পরিবর্তন এলো।

ব্লাটারের দীর্ঘদিনের বন্ধু ও জার্মান কিংবদন্তি ফ্রেঞ্চ বেকেনবাওয়ার বলেছেন, চাপটা এতোই বেশি ছিলো যে, তিনি আর কখনোই শান্তি স্থাপন করতে পারতেন না। ফিফার সমস্যা একটি পদ্ধতিগত সমস্যা। তবে ব্লাটারের কট্টর সমালোচক আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

Reneta

দুর্নীতি বিতর্ককে সঙ্গী করেই পঞ্চমবারের মতো সভাপতি পদে জয় পেয়েছিলেন ব্লাটার। ঘোষণা দিয়েছিলেন এরপর আর কখনও ওই পদের জন্য লড়বেন না। কিন্তু মাত্র চারদিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন ১৭ বছর ধরে ফিফার দণ্ডমুণ্ডের কর্তা ৭৯ বছর বয়সী সুইস ব্লাটার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফিফাসেপ ব্লাটার
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁদপুরের চরাঞ্চলে কালোজিরা চাষের সম্ভাবনা

মে ১৫, ২০২৬

আবার বিশ্বকাপ, আবারও শাকিরা

মে ১৫, ২০২৬

হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে একমত ট্রাম্প-শি জিন পিং

মে ১৫, ২০২৬

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নতুন সমঝোতা স্মারক সই

মে ১৫, ২০২৬

ঈদযাত্রায় ২৫ মের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT