অন্যান্য

ব্লগার হত্যার বিচার দ্রুত শেষ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্লগার হত্যার বিচার দ্রুত শেষ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, প্রতিটি জেলায় একটি করে আন্তর্জাতিকমানের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে প্রায় দুই হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে সরকার।

রোববার সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নানা সমস্যা সমাধানেরও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে কয়েকজন ব্লগার হত্যাকাণ্ড ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্লগার হত্যাকারীদের বিচার দ্রুত কার্যকর হবে। ইতিমধ্যে এক ব্লগার হত্যার বিচার কাজ শুরু হয়েছে। বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে।

অনুষ্ঠানে বক্তৃতা করেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমসহ অন্যরা। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিষয়:প্রতিষ্ঠা বার্ষিকী ব্লগার খুন ব্লগার হত্যা স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…