চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্লগার রাজীব হত্যা মামলার রায় ৩১ ডিসেম্বর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৪ পূর্বাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার রায় ৩১ ডিসেম্বর। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহম্মেদ আসামি ও বাদীপক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে সোমবার বিকেলে এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবীরা রাষ্ট্রপক্ষ অপরাধ প্রমাণ করতে পারেনি জানিয়ে হত্যার দায় থেকে আসামিদের খালাস দেওয়ার আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

গত বছরের ২৯ জানুয়ারি বহুল আলোচিত ‘ব্লগার রাজীব হত্যা মামলায়’ আটজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় গোয়েন্দা পুলিশ। এ বছরের ১৮ মার্চ চার্জশিট গ্রহণ করেন আদালত। সাক্ষ্য গ্রহণ শুরু হয় ২১ এপ্রিল।

মামলার চার্জশিটভুক্ত আসামীরা ৮ আসামি হলেন- নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল বিন নাইম ওরফে দিপু (২২), মাকসুদুল হাসান অনিক (২৬), এহসানুর রেজা রুম্মান (২৩), মো. নাঈম সিকদার ওরফে ইরাদ (১৯), নাফির ইমতিয়াজ (২২), সাদমান ইয়াছির মাহমুদ (২০), মুফতি জসীম উদ্দিন রাহমানী ও রেদোয়ানুল আজাদ রানা (৩০)।

চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে রানা পলাতক রয়েছেন। অন্য আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। অভিযোগপত্রে ৫৫ জনকে রাষ্ট্রপক্ষের সাক্ষী করা হয়।

২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি বাসায় ফেরার পথে পল্লবীর কালশীর পলাশনগরে দুর্বৃত্তের হামলায় নিহত হন রাজীব। এ ঘটনায় নিহতের বাবা ডা. নাজিম উদ্দীন পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ট্যাগ: ব্লাগার হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গুলশানে প্রতিবাদী সমাবেশ কাল

পরবর্তী

অজি নিরাপত্তা প্রতিনিধি দল আবারও ঢাকায়

পরবর্তী

অজি নিরাপত্তা প্রতিনিধি দল আবারও ঢাকায়

টাঙ্গাইলে পিকআপ ভ্যানের ধাক্কায় পুলিশের মৃত্যু

সর্বশেষ

MANCHESTER, ENGLAND - AUGUST 25: Nico O'Reilly of Manchester City poses with the PFA Young Player of the Year award during the 2026 PFA Awards at the Manchester Opera House on August 25, 2026 in Manchester, England. (Photo by Shane Anthony Sinclair/Getty Images)

পিএফএ বর্ষসেরা তরুণ খেলোয়াড় সিটির ও’রাইলি

আগস্ট ২৬, ২০২৬

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT