চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্লগার রাজীব হত্যার মামলার রায় আজ বৃহস্পতিবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ন ৩০, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ও ব্লগার রাজীব হায়দার শোভন হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার। ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহম্মেদ এ রায় ঘোষণা করবেন। ২০১৩ সাল থেকে চলতি বছর ৩১ অক্টোবর পর্যন্ত ছয়জন ব্লগার হত্যাকাণ্ডের পরে ব্লগার রাজীব হত্যার মামলার রায় হবে প্রথম রায়।

গত সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৩-এর বিচারক সাঈদ আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে বিচারিক রায়ের দিন নির্ধারণ করেন।

চলতি বছর ১৮ মার্চ আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান শায়খুল হাদিস মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ আটজনকে অভিযুক্ত করে চার্জ গঠন করেন আদালত ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন। ওই আদালত থেকে গত ১১ মে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আদেশে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

মামলার আসামিরা হলেন আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান শায়খুল হাদিস মুফতি জসীম উদ্দিন রাহমানী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল বিন নাইম ওরফে দ্বীপ (২২), মাকসুদুল হাসান অনিক (২৬), এহসানুর রেজা রুম্মান (২৩), মো. নাঈম সিকদার ওরফে ইরাদ (১৯), নাফির ইমতিয়াজ (২২), সাদমান ইয়াছির মাহমুদ (২০) ও রেদোয়ানুল আজাদ রানা (৩০)। আসামিদের মধ্যে রানা পলাতক। অপর আসামিরা কারাগারে আটক রয়েছেন।

মামলাটিতে চার্জশিটভুক্ত ৫৫ জন সাক্ষীর মধ্যে ৩৩ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।

এর আগে গত ২৮ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মাহবুবুর রহমান ও আসামিপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ যুক্তিতর্কে অংশ নেন।

Reneta

এর আগে গত বছর ১৪ অক্টোবর মামলার অভিযোগপত্র আমলে নেন মহানগর দায়রা জজ রুহুল আমিন। ওই অভিযোগপত্রে জানানো হয়েছে, আটক আসামিরা আদালতে রাজীব হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তবে শুধু মুফতি জসীম উদ্দিন রাহমানী স্বীকারোক্তিতে নিজের জড়িত থাকার কথা স্বীকার না করলেও অপর স্বীকারোক্তিকারী আসামিরা রাজীবকে হত্যার জন্য রাহমানী নির্দেশ দিয়েছিল বলে স্বীকার করেছেন।

২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকার মিরপুরে পলাশনগর এলাকায় ব্লগার রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ডা. নাজিম উদ্দীন পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ব্লগার রাজীবের পুরো নাম আহমেদ রাজীব হায়দার, তিনি ‘থাবাবাবা’ নামে ব্লগ লিখতেন। তিনি পেশায় একজন স্থপতি ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ব্লগারব্লগার রাজীবব্লগার হত্যাব্লগার হত্যার বিচার
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে হামে শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৬৭

এপ্রিল ৩, ২০২৬

স্থিতিশীল কাঁচাবাজার, তবে কমেনি সোনালি মুরগীর দাম

এপ্রিল ৩, ২০২৬

চলচ্চিত্র দিবসে এফডিসি গিয়ে কেন ‘বিব্রত’ হলেন ওমর সানী?

এপ্রিল ৩, ২০২৬

ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী স্থিতিশীল হবে না: চীন

এপ্রিল ৩, ২০২৬

যা করিনি সেটির অভিযোগে শাস্তিতে বেশি কষ্ট পেয়েছিলাম: প্রেস্টিয়ান্নি

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT