চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্লগার ওয়াশিকুর হত্যার মূল পরিকল্পনাকারী এক মাদ্রাসা শিক্ষক

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
৮:৪১ পূর্বাহ্ন ১০, এপ্রিল ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

গোয়েন্দা কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন, ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যার মূল পরিকল্পনাকারী স্লিপার সেল সদস্য কুমিল্লার এক মাদ্রাসা শিক্ষক সাইফুল ইসলাম। তবে কিলিং মিশনের নেপথ্যে ছিলেন আনসার ঊল্লাহ বাংলা টিমের কথিত এক বড় ভাই, এক বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্র। তাকে সনাক্ত করতে মাঠে নেমেছেন তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ এবং গোয়েন্দারা।

তেজগাঁও শিল্প এলাকার বেগুনবাড়ীতে ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যার ৪ দিন আগে ২৬ মার্চ অস্ত্র ও চাপাতি নিয়ে হত্যাকাণ্ডের নেতৃত্ব দিতে আসছিলেন কুমিল্লার মাদ্রাসা শিক্ষক সাইফুল ইসলাম। অন্যরা চাপতি নিয়ে অপেক্ষা করছিলেন হাতিরঝিল এলাকায়। হত্যাকাণ্ডের ঘটনায় আটকরা গোয়েন্দাদের জানিয়েছেন, যাত্রাবাড়ী এলাকায় গুলি ভর্তি রিভলভার ও চাপাতিসহ সাইফুল ধরা পড়ে যাওয়ায় এক বড় ভাইয়ের নির্দেশে ওই দিন হত্যার পরিকল্পনা স্থগিত হয়ে যায়।

ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মো: মনিরুল ইসলাম জানান, আনসারুল্লাহ বাংলা টিমের মতবাদেরই অনুসারী এরা সবাই। এই হত্যাকাণ্ডে সাইফুলেরই নেতৃত্ব দেওয়ার কথা ছিলো। হত্যাকাণ্ডে ৫ জন তো জড়িত রয়েছেই এছাড়াও মাস্টার মাইন্ড হিসেবে রয়েছে কথিত এক বড় ভাই।

হত্যাকাণ্ডের মূল হোতা পর্দার আড়ালে থাকা ওই বড় ভাইকে চেহারায় চিনলেও তার সম্পর্কে কোনো তথ্যই নেই স্লিপার সেল সদস্যদের কাছে। মো: মনিরুল ইসলাম আরো জানান,‘ব্যক্তিগত কোনো তথ্য তারা শেয়ার করে না। সেটা তাদের নিয়মে নাই। তাই সেসব নিয়ে জিজ্ঞাসাবাদের কোনো সুযোগ নেই।  তাই যতটুকু বর্ণনা পেয়েছি তা দিয়েই অপরাধীকে চিহ্নিত করার চেষ্টা করছি।’

রিমান্ডে জিজ্ঞাসায় সাইফুল বলেছে, অস্ত্র চালনায় বিশেষ পারদর্শী হওয়ায় নেতৃত্বের দায়িত্ব তাকেই দেয়া হয়েছিলো। তার ধারণা, হত্যাকাণ্ডের সময় অস্ত্রসহ নিজে উপস্থিত থাকতে পারলে কেউ ধরা পড়তো না। ফাঁকা গুলি করে আতংক ছড়িয়ে পালাতে পারতো তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুন
শেয়ারTweetPin

সর্বশেষ

সাকিবের ফেরা নিয়ে যে বার্তা প্রধান নির্বাচকের

এপ্রিল ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এইচএসসি ২০২৬ পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

এপ্রিল ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী বাছাই হবে: রিজভী

এপ্রিল ১১, ২০২৬

নীতিনির্ধারকদের লক্ষ্যচ্যুতিতে কেন সামগ্রিক অর্জন বিনষ্ট হয়?

এপ্রিল ১১, ২০২৬

নিউজিল্যান্ড সিরিজে কোনো পরিবর্তন না আনার যে ব্যাখ্যা বিসিবির

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT