ধর্ম অবমাননার দায়ে অভিযুক্ত হয়ে আদালতে আটক থাকা ব্লগার আসাদুজ্জামান নূরের(২৫) বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবি জানিয়েছে আন্তর্জাতিক সংগঠন (আরএসএফ)। আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে আনিত ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ প্রত্যাহারের দাবি জানিয়ে আদালতে তার পক্ষের আইনজীবীর জামিন মঞ্জুরের আবেদনের সমর্থন জানান।
তরুণ ব্লগারদের নিরাপত্তা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত তরুণ ব্লগার আসাদ নূরের নিরাপত্তার দিতে সংগঠনের পক্ষ থেকে কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছে।
ইসলামের নবী মহাম্মদকে অবমাননা করার অভিযোগে তাকে গত ২৫ জানুয়ারি বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয়। দক্ষিণাঞ্চলীয় জেলা বরগুনার আমতলীতে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় ঐ ব্লগারকে গ্রেপ্তার করা হয়।
আসাদ নুর ফেসবুক, ইউটিউব এবং ব্লগে অডিও-ভিডিও এবং লেখনীর মাধ্যমে ইসলামের নবী মুহাম্মদকে অবমাননা করার মাধ্যমে ধর্মী অনুভূতির আঘাত হানার দায়ে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন ৫৭ ধারা অনুযায়ী ১৪ বছরের জেল হয়।
আরএসএফ এর পক্ষ থেকে বলা হয়, তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। তার বিরুদ্ধে একমাত্র অভিযোগ তিনি সেক্যুলার মত প্রকাশ করেছেন বলে দাবি করেছেন সংঘঠনের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় প্রধান ডেনিয়েল। তিনি দাবী করেন, একদল ধর্মীয় মৌলবাদির কারণে মুক্তমনা মানুষের চেতনার বহি:প্রকাশ করলেই তারা তাদের মৃত্যুদন্ড দাবি করে বসে থাকেন। তবে কর্তৃপক্ষের এই ব্লগারদের নিরাপত্তা দেয়া উচিৎ বলে মনে করেন এই কর্মকর্তা।
বাংলাদেশে মৌলবাদের রসানলে পড়ে ফেব্রুয়ারি ২০১৫ থেকে এপ্রিল ২০১৬ সালের মধ্যে মোট আট জন ব্লগার সাংবাদিককে হত্যা করা হয়েছে। সংবাদপত্রের স্বাধীনতার ২০১৭ সালের র্যাঙ্ক অনুসারে বাংলাদেশের অবস্থান ১৮০ টি দেশের মধ্যে ১৪৬ তম বলে জানান এই সংঘটন।










