চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রেন্ডন কিং ৮৫*, সিরিজ হারল ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৯ পূর্বাহ্ণ ১৪, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলতে ব্যাট হাতে ব্যাটসম্যান, উইকেটরক্ষক ও ফিল্ডার মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুটিতে দুর্দান্ত জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পরের দুটিতে অবশ্য ঘুরে দাঁড়িয়েছিল ভারত। শেষ ম্যাচে ব্রেন্ডন কিং এর ঝড়ো ব্যাটিংয়ে ধরাশায়ী ভারত। ৮ উইকেটের পরাজয়ে হারিয়েছে সিরিজ।

সিরিজের শেষ টি-টুয়েন্টিতে টস জিতে আগে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে ভারত। জবাবে দুই ওভার ও ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। জয়ে ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল ক্যারিবীয় বাহিনী।

আগে ব্যাটে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। তবে তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব সেই চাপ কাটিয়ে তোলেন। সূযর্কুমারের ৪৫ বলে ৬১ ও তিলকের ১৮ বলে ২৭ রানের ইনিংসে শেষ অবধি ৯ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ পায় সফরকারী দল।

উইন্ডিজের হয়ে রোমারিও শেইফার্ড নেন চারটি উইকেট। এছাড়া আকিল হোসেন ও জেসন হোল্ডার নেন দুটি করে উইকেট।

জবাবে নেমে শুরুতেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় উইকেট জুটিতে নিকোলাস পুরান ও ব্রেন্ডন কিং মিলে তোলেন ১০৭ রান। দলীয় ১১৯ রানে ফিরে যান ৩৫ বলে ৪৭ রান করা পুরান। পরে সাই হোপকে সঙ্গী করে ক্যারিবীয়দের জয়ের বন্দরে পৌঁছান ব্রেন্ডন কিং। ছয়টি ছক্কা ও পাঁচটি চারের মারে ৫৫ বলে ৮৫ রানে অপরাজিত ছিলেন তিনি। একটি করে চার ও ছক্কায় ১৩ বলে ২২ রান করেন হোপ।

ভারতের হয়ে একটি করে উইকেট নেন আর্শদ্বীপ সিং ও তিলক ভার্মা।

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজটি-টুয়েন্টিব্র্যান্ডন কিংভারতলিড স্পোর্টসসূর্যকুমারহোপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পয়েন্ট ভাগাভাগি করেই মৌসুম শুরু লিভারপুল-চেলসির

পরবর্তী

চীনে বৃষ্টিপাতের পরে ধসে ২১ জন নিহত

পরবর্তী
চীনে ভারী বৃষ্টিপাতের পর সড়ক ধসে গেছে, উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে বৃষ্টিপাতের পরে ধসে ২১ জন নিহত

শিক্ষামন্ত্রী ডি-নথি বাস্তবায়ন বিষয়ক বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডি-নথি বাস্তবায়ন একটি সময়োপযোগী উদ্যোগ: শিক্ষামন্ত্রী

সর্বশেষ

বিদ্যুতের তারে জড়িয়ে পিতা-পুত্রের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT