হলিউড সিনেমায় বেশ জনপ্রিয় হয়ে উঠছেন বলিউড অভিনয় শিল্পীরা। ইরফান খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, অনিল কাপুরের দেখানো পথে হলিউডি সিনেমায় পা রেখেছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোনের মতো সুপারহিট নায়িকারা।
সেই ধারাবাহিকতায় আরো এক একধাপ এগিয়ে গেলেন ‘বাজিরাও মাস্তানি’ খ্যাত দীপিকা পাড়ুকোন। শোনা যাচ্ছে, হলিউডের জনপ্রিয় অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে নতুন একটি হলিউড সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ তারকা অভিনেত্রী।
বর্তমানে হলিউডের জনপ্রিয় অভিনেতা ভিন ডিজেলের বিপরীতে এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমার শুটিং করছেন দীপিকা। ডিজে কারুসো পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে ২০১৭ সালে।







