চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রেক্সিট: পার্লামেন্টে দ্বিতীয় দফার ভোটেও ব্রিটিশ সরকারের পরাজয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৫ পূর্বাহ্ণ ০৮, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A

যুক্তরাজ্য সরকারের ব্রেক্সিট বিল দ্বিতীয় দফায় প্রত্যাখ্যান করেছে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডস। এতে ২৬৮ জন ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছেন। আর ৩৬৬ সদস্য এর বিপক্ষে ভোট দিয়ে বলেছেন, বেক্সিট প্রক্রিয়ার চূড়ান্ত শর্তগুলো নিয়ে সংসদীয় পর্যায়ে একটি ‘অর্থপূর্ণ’ ভোট হওয়া দরকার।

তবে দেশটির মন্ত্রীরা একে হতাশাজনক হিসেবে আখ্যায়িত করেছেন এবং এই বিল হাউজ অব কমন্সে ফিরে এলে ভোটের ফলাফল উল্টে দেবার ঘোষণাও দিয়েছেন তারা।

এর আগে ইইউ নাগরিকদের অধিকার নিশ্চিত প্রশ্নে আয়োজিত আরেক ভোটে বিপুল ব্যবধানে পরাজিত হয় সরকার।

মঙ্গলবার তিন ঘন্টা বিতর্কের পর, যে আইনের মাধ্যমে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে ব্রেক্সিট কার্যক্রমের জন্য আলোচনা শুরু করতে আহ্বান জানাতে পারবেন, দ্বিতীয় দফায় ওই আইনে সংশোধন আনা হয়।

পার্লামেন্টের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এই ভোট গ্রহণকালে ১৮৩১ সালের পরে হাউজ অব লর্ডসে সব থেকে বেশি উপস্থিতি দেখা গেছে। ইইউ থেকে যুক্তরাজ্যের প্রস্থান নিয়ে এই সংশোধনী বিল ৯৮ জনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও বিলটির চূড়ান্ত শর্তগুলো নিয়ে হাউজ অব লর্ডস ও কমন্সে পৃথক ভোট অনুষ্ঠিত হবে।

এর আগে হাউজ অব লর্ডসে পাস হওয়া আরো এক সংশোধনীতে মন্ত্রীদের প্রতি ইইউ থেকে বৃটেন প্রস্থান প্রক্রিয়া শুরুর ৩ মাসের মধ্যেই বৃটেনে বসবাসরত ইইউভুক্ত ৩৫ লাখ নাগরিকের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানানো হয়।

Reneta

অন্যদিকে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেয়া ১৩ জন টোরি সদস্যের একজন লর্ড হেসেলটাইন বলেছেন, এ কারণে আঞ্চলিক প্রবৃদ্ধি বিষয়ক সরকারের উপদেষ্টা পদ থেকে তাকে বাদ দেয়া হয়েছে।

লর্ড হেসেলটাইন

৮৩ বছর বয়সী লর্ড হেসেলটাইন থ্যাচার সরকারের আমলে মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, লর্ডসদের কনজারভেটিভ চিফ হুইপের মাধ্যমে তিনি জানতে পেরেছিলেন, যে পাঁচটি কাজে তিনি সরকারকে সহায়তা করছিলেন সেখান থেকে তাকে বাদ দেয়া হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: থেরেসা মেব্রেক্সিট
শেয়ারTweetPin

সর্বশেষ

কেমন হল দুবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিশ্বকাপ দল

মে ১৫, ২০২৬

লন্ডনে ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে ইমামের যাবজ্জীবন

মে ১৫, ২০২৬

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

মে ১৫, ২০২৬

বিশ্ববাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম

মে ১৫, ২০২৬

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT