চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রেক্সিট পরবর্তী ইউরোপীয় ইউনিয়নে সংস্কারের ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৬ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
ইমানুয়েল মাক্রোঁ

ইমানুয়েল মাক্রোঁ

ব্রেক্সিট পরবর্তী ইউরোপীয় ইউনিয়নে আমূল সংস্কারের যৌথ পরিকল্পনা নিয়েছেন ফ্রান্সের নবনির্বাচিত  প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ ও জার্মানির চতুর্থবারের চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল।

শুক্রবার এস্তোনিয়ার তাল্লিনে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেনে এ সংস্কারের ঐকমত্যে এসেছেন অন্যান্য জোটভুক্ত দেশ। সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ছিলেন।

ব্রাসেলসে সংস্থাটির পরবর্তী সম্মেলনে সংস্কারের রূপরেখা চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে জানানো হয়। ইমানুয়েল মাক্রোঁ ও জার্মানির চতুর্থবারের মত নির্বাচিত চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলের উচ্চাভিলাষী সংস্কার ভাবনাতে ইইউ ভুক্ত দেশগুলোতে জোটবিরোধী ভাবনা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ইউরোপের অনেক নেতা। তাদের মতে ভোটাররা এসব পরিকল্পনাকে গ্রহণ নাও করতে পারে। যার জেরে ব্রিটেন পাশাপাশি জার্মানির নির্বাচনে উগ্র ডানপন্থীদের সংসদে আসন বৃদ্ধিকে অশনিসংকেত বলে মানছেন তারা।

Banglabid

এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে শুক্রবার ইউরোপীয়ান ইউনিয়ন শীর্ষ সম্মেলনের নৈশভোজ শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ রয়টার্সকে জানান, একটি বিষয়ে আমরা সবাই একমত হয়েছি। তিনি আরো বলেন, অধিক সার্বভৌমত্ব-একতা আর গণতন্ত্র নিয়ে দ্রুত ও শক্তিশালী পথের যাত্রী হবে ইউরোপ।

ম্যাক্রোঁ বলেন, নতুন সংস্কারের জন্য ইইউ ‘ঐক্যমত্য’ পোষণ করে। তবে সম্মেলনের সভাপতি সাবেক পোলিশ প্রিমিয়ার ডোনাল্ড টাস্কস সতর্কতার সুরে সমস্যার সমাধানে ধাপে ধাপে অগ্রসর হতে বলেন।

এদিকে লিথুিনিয়ার প্রেসিডেন্ট ডালিয়া গ্রাইবাসকেট ইউরোপের অতি উচ্চাভিলাষী দিগন্ত এঁকেছেন বলে মন্তব্যের উত্তরে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ইউরো জোটে ঐক্যের প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, অনেক নতুন উদ্যোগে জনমতে বিরুপতা তৈরী হতে পারে। তা একসঙ্গে মোকাবেলা করতে হবে। তিন সপ্তাহ পরে জোটের দেশগুলো আবার মিলিত হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার প্রতিশ্রুতি আদায়ের জন্য সম্মেলনের সভাপতিকে ধন্যবাদ জানান ম্যাক্রোঁ ।

Reneta

সম্মেলনের নৈশভোজের আধা ঘন্টা আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। তিনি ম্যাক্রোঁর বক্তব্যকে স্বপ্নদর্শী উল্লেখ করে বলেন, জোটের সহ প্রতিষ্ঠাতা ফ্রান্স আবার ইউরোপীয় ইউনিয়নের চালিকা শক্তিতে পরিণত হয়েছে। ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট বলেন সব দেশকে তাদের নিজেদের অর্থনীতিতে সংস্কারের জন্য মনোযোগী হতে বলেন।

ব্রিটেনের জোট থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া বৃদ্ধি সত্ত্বেও সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্রেক্সিট বিষয়ক নানা বিষয়ে কথা বলার ইচ্ছা থাকলেও ইউরোপীয় নেতারা এ বিষয়ে কোন আগ্রহ দেখাননি। সম্মেলনে অংশ নেওয়ার সুযোগে থেরেসো মে ন্যাটো বাহিনীতে ব্রিটিশ সেনাবাহিনীর ঘাঁটি পরিদর্শন করেন এবং ব্রেক্সিট পরবর্তী ইউরোপের সঙ্গে রাশিয়ার হুমকি মোকাবেলায় কি ভাবে কাজ করবেন সে আলোচনা করেন।
শীর্ষ সম্মেলনে আলোচনার বিষয়বস্তু ছিল ইউরো সীমানায় ডিজাটাল তথ্য আদান প্রদানের সক্রিয়তা বৃদ্ধি এবং প্রযুক্তি নিরাপত্তা ব্যবস্থায় গোপনীয়তা নিশ্চিত ও অনলাইন ব্যবসা। অক্টোবরের ১৯-২০ তারিখ ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপীয় ইউনিয়নইমানুয়েল মাক্রোঁব্রেক্সিট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

আগস্ট ৯, ২০২৬

জার্সি খুলে শোকার্ত মেসিকে গোল উৎসর্গ দে পলের

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে তবুও কেন প্রার্থী দেবে জামায়াত?

আগস্ট ৯, ২০২৬
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন।

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল ইরান

আগস্ট ৯, ২০২৬

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT