চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রেক্সিট নিয়ে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করতে ইইউ‘র তাগিদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৫ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
ব্রেক্সিট নিয়ে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরুর তাগিদ দিলো ইইউ

ব্রেক্সিট নিয়ে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরুর তাগিদ দিলো ইইউ

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার প্রক্রিয়াতে আলোচনার ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়েছে উল্লেখ করে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হওয়া উচিত বলে মনে করছে ইউরোপিয়ান কমিশন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ জাঙ্কার এই তাগিদ দেন।

তিনি বলেন: ব্রিটিশ সরকার ব্রেক্সিটের খসড়া চুক্তিতে সমর্থন দিয়েছে বলে আমাকে নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী টেরেসা মে। তার ভিত্তিতে আমার বিশ্বাস, এখন আমরা প্রয়োজনীয় গতিতে সামনে অগ্রসর হতে পারবো। আজকের ফলাফল অবশ্যই সমঝোতা। যদিও যুক্তরাজ্য ও ইইউ উভয়ের জন্যই আলোচনা কঠিন ছিল।

ব্রেক্সিট এর প্রথম ধাপের খসড়া প্রস্তাব নিয়ে টেরেসা মে সরকারের জোটের দল নর্দান আয়ারল্যান্ডের ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি) জোরালো আপত্তি তোলায় গত সোমবার একটি চুক্তিতে উপনীত হওয়া সম্ভব হয়নি।

ব্রেক্সিটের পর নর্দান আয়ারল্যান্ড ও রিপাবলিক অব আয়ারল্যান্ডের মধ্যে সীমান্ত ব্যবস্থা কি হবে এবং তা কিভাবে ‘নিয়ন্ত্রিত’ হবে তা নিয়ে মূল জটিলতা দেখা দিয়েছিল। বৃহস্পতিবার রাতভর এ বিষয় নিয়ে আলোচনার পর শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস পৌঁছেন মে।

এসময় তিনি বলেন: আয়ারল্যান্ডের সঙ্গে কোন কিছু নিয়ে কঠোর মতবিরোধ নেই। যুক্তরাজ্যে বসবাসকারী ইউরোপীয় ইউনিয়নের নাগরিক এবং ইউরোপীয় ইউনিয়নে বসবাসকারী যুক্তরাজ্যের নাগরিকদের অধিকার সংরক্ষণ করা হবে। ইইউর নাগরিকরা আগের মতই যুক্তরাজ্যে বসবাস করতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)টেরেসা মেব্রিটেনব্রেক্সিট
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT