চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রেক্সিট: একসঙ্গে পরিস্থিতি সামলাবে ফ্রান্স-জার্মানি

জামিল আক্তারজামিল আক্তার
৩:২৫ অপরাহ্ণ ২৭, জুন ২০১৬
আন্তর্জাতিক
A A

ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকার প্রশ্নে ব্রিটিশ গণভোটের পর পরিস্থিতি সামলাতে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওঁলাদ এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এক সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ব্রিটিশ বিরোধী দল লেবার পার্টির বিদ্রোহে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বরিস জনসন।

ব্রিটেনের গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত জয়ী হওয়ার পর থেকেই বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিতে প্রভাব পড়তে শুরু করেছে। ইউরোপীয় ইউনিয়নের ঐক্য যাতে কোনো প্রকার হুমকির মুখে না পড়ে সে জন্য ফ্রান্স এবং জার্মানি আলোচনায় বসে। দেশ দু’টির শীর্ষ নেতা ফ্রাসোয়া ওঁলাদ এবং অ্যাঙ্গেলা মেরকেল ব্রিটিশ গণভোটের প্রভাব মোকাবেলায় এক সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইউরোপে গিয়ে ব্রিটিশদের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করলেও ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তাদের সর্ম্পকের কোনো অবনতি হবে না বলে জানিয়েছেন।

অন্যদিকে শুক্রবারের পর সোমবার আবারও পাউন্ডের দর পতন হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাওয়ায় ব্রিটিশ অর্থনীতিতে এর প্রভাব পড়বে বলে স্বীকার করেছেন দেশটির অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন।

Reneta

বিরোধী লেবার পার্টির অভ্যন্তরীণ কোন্দলে নেতৃত্বের হুমকির মুখে থাকা বিরোধী দলীয় প্রধান জেরেমি করবিন সোমবার নতুন করে তার ছায়া মন্ত্রিসভার নাম ঘোষণা করতে যাচ্ছেন। লেবার পার্টির নেতা বরিস জনসন দেশ ও দলের সংকটময় মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইইউব্রিটেনে গণভোটব্রেক্সিট
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশি সিনেমার নিবেদনে ‘গ্যাংস অব ওয়াসিপুর’ নির্মাতা

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিলিয়ন কিলোমিটার পাড়ি দিয়ে ‘গ্রহাণু ২০১৬ এইচও ৩’-এ পৌঁছেছে চীনের থিয়ানওয়েন-২

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের শীর্ষ নেতাদের হত্যার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

জুলাই ৬, ২০২৬

বাস ও গরুবাহী পিকআপের সংঘর্ষে ৩ জনের প্রাণহানি

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে দীর্ঘ হচ্ছে লাশের সারি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৩ শিশুর

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT