চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রেক্সিটের ব্যর্থতা হবে বিশ্বাসের সর্বনাশা লঙ্ঘন: টেরেসা মে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A
যুক্তরাজ্য-টেরেসা মে-ব্রেক্সিট

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে বলেছেন, ব্রেক্সিট কার্যকরের প্রক্রিয়া ব্যর্থ হলে তা হবে যুক্তরাজ্যের গণতন্ত্রে এক সর্বনাশা ও ক্ষমার অযোগ্য বিশ্বাস লঙ্ঘন।

সানডে এক্সপ্রেস পত্রিকায় তার লেখা এক প্রবন্ধে ব্রিটিশ এমপিদের সতর্ক করে এ কথা বলেছেন তিনি।

ওই লেখায় প্রধানমন্ত্রী পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমনসে মঙ্গলবার অনুষ্ঠিতব্য ভোটাভুটিতে তার প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তিকে সমর্থন দেয়ার অনুরোধ জানান।

মে বলেন, সমর্থন না দিলে হয়তো যুক্তরাজ্যকে কোনো সুবিধাজনক চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়তে হবে; অথবা হয়তো ইইউ থেকে আর বেরিয়ে আসাই হবে না।

হাউজ অব কমনসে এর আগে কয়েকবার ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার প্রক্রিয়া বা ব্রেক্সিট ইস্যুতে এমপিদের সমর্থন পাবার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। অধিকাংশ এমপিই টেরেসা প্রস্তাবিত খসড়া চুক্তিটা পছন্দ করছেন না।

এখন খবর শোনা যাচ্ছে, কমনসের এমপিরা পরিকল্পনা করছেন মে’কে পেছনে ফেলে পুরো প্রক্রিয়াটির নিয়ন্ত্রণ নিজেরা নিতে এবং সম্ভব হলে ২০১৬ সালে হওয়া গণভোটের ফলাফলটাকেই পাল্টে দিতে।

Reneta

এক্সপ্রেস জানিয়েছে, পরিকল্পনাটি করছেন বিভিন্ন রাজনৈতিক দলের এমপিদের একটি মিলিত গ্রুপ, যেখানে সাবেক টোরি সরকারের কয়েকজন মন্ত্রীও আছেন।

মনে করা হচ্ছে, এই গ্রুপটি এমন একটি সংশোধনী তৈরির চেষ্টায় আছেন যা কার্যকর হলে সরকার দ্বারা বেশি গুরুত্ব পাওয়া এমপিদের চেয়ে পেছনে থাকা এমপিদের বিভিন্ন প্রস্তাবনা বেশি গুরুত্ব পাবে। এর ফলে ব্রিটিশ পার্লামেন্টের কার্যপদ্ধতি বদলে যাবে রাতারাতি।যুক্তরাজ্য-টেরেসা মে-ব্রেক্সিট

কমনসের অধিকাংশ এমপিই চান না চুক্তি ছাড়া ব্রেক্সিট কার্যকর হোক। সুতরাং পরিকল্পনাটি কার্যকর হলে পার্লামেন্ট তখন সরকারের চুক্তিবিহীন ব্রেক্সিট কার্যকরের চেষ্টাকে আইন করে বেআইনি ঘোষণা করতে পারবে। এমনকি যুক্তরাজ্যের ইইউ ত্যাগই বন্ধ হয়ে যেতে পারে।

সিনিয়র কনজার্ভেটিভ ব্যাকবেঞ্চার এমপি নিক বোলস শনিবার এমন পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন।

সানডে টাইমসকে তিনি বলেন, ‘আমাদের কাছে এমন একটি কৌশল আছে যা পার্লামেন্টকে ব্রেক্সিট আলোচনার ওপর নিয়ন্ত্রণ দেবে এবং ২৯ মার্চের মধ্যে কোনো চুক্তি না হলে চুক্তি ছাড়া যেন আমরা ইইউ ছাড়তে না পারি তা নিশ্চিত করবে।’

মঙ্গলবারের ভোটে টেরেসা মে হেরে গেলে এমপিরা ব্রেক্সিটের নিয়ন্ত্রণ নেয়ার প্রক্রিয়া শুরু করবেন – এমন তথ্যে উদ্বেগ প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেরেসা মেব্রেক্সিটব্রেক্সিট আলোচনাযুক্তরাজ্যসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

খাদ্য নিরাপত্তার ঝুঁকি এড়াতে করণীয়

জুলাই ২৭, ২০২৬

‘ইন্ডিয়ান আইডল ১৬’র ট্রফি জিতলেন জ্যোতির্ময়ী

জুলাই ২৭, ২০২৬
শ্বশুরবাড়ির পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক

শ্বশুর বাড়ির পুকুরে মিললো পুলিশের এসআই’র মরদেহ, স্ত্রী-শ্বশুর আটক

জুলাই ২৭, ২০২৬

ইতালির কোচ হচ্ছেন না পিরলো, পদত্যাগের পথে মালদিনি-লিওনার্দো

জুলাই ২৭, ২০২৬

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বুরকিনা ফাসো

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT