চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রুইন-ফোডেনের গোলে ডর্টমুন্ডকে হারাল ম্যানসিটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৬ পূর্বাহ্ন ০৭, এপ্রিল ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

কেভিন ডি ব্রুইন ও ফিল ফোডেনের গোলে হাসি ফুটেছে পেপ গার্দিওলার মুখে। বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে যে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের স্বপ্ন জাগিয়েছে ম্যানচেস্টার সিটি।

ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ টাইটেল জেতার খুব কাছে থাকা ম্যানচেস্টার সিটি। আগামী সপ্তাহে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুদল।

ম্যাচের ১৯ মিনিটে প্রথম গোলটি পায় ম্যানসিটি। ব্রুইন-ফোডেন-মাহারেজ নিজেদের মধ্যে বল দেয়া-নেয়া করে বানানো সুযোগে জাল খুঁজে নেন ডি ব্রুইন।

এরপর দীর্ঘ অপেক্ষা। গোলের দেখা নেই কোনো পক্ষেই। প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধও প্রায় খরচের খাতায়। ৩০ মিনিটে ভিএআরে বাতিল হয়ে গেছে সিটির পাওয়া পেনাল্টি। সেটি ছাড়া উল্লেখযোগ্য কিছু ঘটেনি।

যা ঘটার সব যে জমা ছিল শেষ দশ মিনিটের জন্য। ৮৪ মিনিটে সমতা ফেরায় বরুশিয়া। মার্কো রিউস গোলদাতা, বলের যোগানদাতা আর্লিং হালান্ড।

সিটিজেন কোচ গার্দিওলার মুখ তখন শুকনো। জয় হাতছাড়ার সামনে দল। এমন সময় ত্রাতা হয়ে আসেন ফোডেন। নির্ধারিত সময়ের একেবারে অন্তিম মুহূর্তে জাল খুঁজে নেন, প্রথম গোলের নায়ক ডি ব্রুইন বল বাড়িয়েছিলেন, গুনডোগান সেটি ঠেলে দেন ফোডেনের দিকে। আসে জয় তোলা গোল।

Jui  Banner Campaign
ট্যাগ: গার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগ-২০২১ডর্টমুন্ডফোডেনব্রুইনম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: শ্যামলী ক্লাব মাঠে ঢাকা-১৩ আসনেনির্বাচনী জনসভায় তারেক রহমান।

এই নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের সুযোগ: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT