চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিসবেনে সব রোমাঞ্চ তোলা থাকল শেষদিনের জন্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্রিসবেন টেস্টের সব রোমাঞ্চ যেন শেষদিনের জন্য জমা থাকল। অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে অলআউট করে দিয়ে যখন ব্যাটে নামার প্রস্তুতি নিচ্ছিল ভারত, বিরূপ আবহাওয়া খেলা থামিয়ে রাখে অনেকক্ষণ। পরে ব্যাটিংয়ে নেমে ১১ বল খেলতেই দিনের লড়াইয়ে শেষ টানেন আম্পায়ার।

তার আগে টেস্টের শেষদিনে রোমাঞ্চ ছড়ানোর সব ক্ষেত্রই প্রস্তুত হয়ে গেছে। সিরিজে ১-১এ সমতা নিয়ে নেমেছে দুদল। সোমবার সিরিজের চতুর্থ, তথা শেষ টেস্টের চতুর্থ দিনে ভারতের সামনে ৩২৮ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া।

জবাব দিতে নেমে সফরকারীদের দুই ওপেনার শুভম গিল রানের খাতা খোলার আগেই দিনের খেলা শেষ। আরেক ওপেনার রোহিত শর্মা নামের পাশে ৪ রান নিয়ে শেষদিনের লড়াইয়ে নামবেন।

জিততে ভারতের দরকার আরও ৩২৪ রান। বিপরীতে অস্ট্রেলিয়ার চাই ১০ উইকেট। যেমন জয়ের সম্ভাবনা আছে দুদলেরই, সম্ভাবনা আছে সবকটি সম্ভাব্য ফলেরও।

প্রথম ইনিংসে স্বাগতিকরা অলআউট হয়েছিল ৩৬৯ রানে। জবাব দিতে নেমে লেজের দিকের ব্যাটসম্যানদের প্রতিরোধে অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে ৩৩৬ রান তোলে ভারত।

প্রথম ইনিংস থেকে ৩৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে অজিরা। রোববার দিনের শেষ ঘণ্টায় নেমে লিড বাড়িয়ে ৫৪ করে। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ২১ রানে চতুর্থ দিন শুরু করে তারা অলআউট হয়েছে ২৯৪ রানে।

Reneta

ডেভিড ওয়ার্নার ২০ রানে ক্রিজে এসে ৪৮ রানে থেমেছেন ওয়াশিংটনের বলে এলবিডব্লিউ হয়ে। আরেক ওপেনার মার্কাস হ্যারিস গেছেন ৩৮ পর্যন্ত। দুর্দান্ত ফর্মে থাকা মার্নাস লাবুশেন এদিন দ্রুত রান তুলতে যেয়ে ৫ চারে ২২ বলে ২৫ করে সাজঘরে হাঁটা দেন।

পরপর ম্যাথু ওয়েড রানের খাতা খোলার আগেই ফিরলে হাল ধরেন স্টিভেন স্মিথ ও ক্যামেরন গ্রিন। স্মিথ ৭৪ বলে ৫৫ রান করে আউট হন সিরাজের বলে রাহানেকে ক্যাচ দিয়ে।

গ্রিন ধীরে ব্যাট করেছেন। ৩৭ রানের অবদান তার। শেষদিকে ঝটপট ৩৭ বলে ২৭ রান এনে দিয়েছেন অধিনায়ক টিম পেইন। ১০ বলে ১৩ করেছেন নাথান লায়ন। প্যাট কামিন্স অপরাজিত থাকেন ২ চার ও এক ছয়ে ২৮ রানে।

অজিদের রানের লাগাম টেনে ধরতে সেরাটা দিয়েছেন মোহাম্মদ সিরাজ, ২৬ বছর বয়সী ডানহাতি মিডিয়াম পেসার তৃতীয় টেস্টে নেমে করেছেন ক্যারিয়ার সেরা বোলিং। ১৯.৫ ওভার বল করে ৭৩ রানে ৫ উইকেট নিয়েছেন। প্রথমবার পাঁচ উইকেট শিকার তার।

আরেক মিডিয়াম পেসার শার্দূল ঠাকুরও ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। ২৯ বছর বয়সী ডানহাতি মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমে ১৯ ওভারে ৬১ রানে ৪ উইকেট নামের পাশে জমিয়েছেন। অন্য উইকেটটি অফস্পিনার ওয়াশিংটন সুন্দরের।

চতুর্থ দিনে ১৮৬ রানে ষষ্ঠ উইকেট পড়ে গেলে অস্ট্রেলিয়ার বোলারদের দীর্ঘ বিষাদে ডুবিয়েছিলেন এই শার্দূল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দরই। ভারতের সপ্তম উইকেট জুটিতে দুজনে শতরান পেরনো অবদান রাখেন।

স্বীকৃত ব্যাটসম্যানদের ব্যর্থতা মুছে দেন শার্দূল ও ওয়াশিংটন। দুজনে সপ্তম উইকেটে ১২৩ রান যোগ করেন, একত্রে ব্যাট করে যান ৩৬ ওভার। প্যাট কামিন্সের বলে ৬৭ করে শার্দূলের বিদায়ে ভাঙে জুটি। টেস্ট প্রথম ফিফটি তার। অন্যদিকে অভিষিক্ত ওয়াশিংটনের অবদান ছিল ৬২। ২১ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান ও ডানহাতি অফব্রেক বোলারেরও যেটি প্রথম ফিফটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়াশিংটনব্রিসবেন টেস্টভারত-অস্ট্রেলিয়া টেস্টলিড স্পোর্টসশার্দূলসিরাজহ্যাজেলউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই ইয়ামালের

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT