চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটেনে মিললো ব্রোঞ্জ যুগের দুর্লভ গহনা-ঘরবাড়ি

তানজীমা এলহাম বৃষ্টিতানজীমা এলহাম বৃষ্টি
১২:১৯ পূর্বাহ্ন ১২, জানুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

ব্রিটেনের ক্যামব্রিজশায়ারে প্রত্নতত্ত্ববিদরা খুঁজে পেয়েছেন ব্রোঞ্জ যুগে নির্মিত বসবাসের একটি এলাকা। ক্যামব্রিজশায়ারের মাস্ট ফার্ম প্রত্নতাত্ত্বিক খনন এলাকায় খ্রিস্টপূর্ব ১০০০-৮০০ সময়কালের সভ্যতার ওই অংশটুকু আবিষ্কার করেন তারা।

গবেষকদের বিশ্বাস, ব্রিটেনে আজ পর্যন্ত পাওয়া ব্রোঞ্জ যুগের আবাসিক নিদর্শনগুলোর মধ্যে এটিই ‘সবচেয়ে অক্ষত’ অবস্থায় রয়েছে।

প্রত্নতাত্ত্বিক সাইটটিতে রয়েছে মানুষের ঘরবাড়ির ধ্বংসাবশেষ থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারের নানা জিনিস। সেখানকার অনেকগুলো বাড়ি কাঠের তৈরি এবং গোলাকার ছিলো বলে প্রমাণ পেয়েছেন পুরাতত্ত্ববিদরা। পলিতে বেশ অক্ষতভাবে সংরক্ষিত আগুনে পোড়া ছাদের কড়িকাঠ এবং গোলাকার পোড়া কাঠামো পেয়েছেন তারা সেখানে।

লম্বা খুঁটির ওপর তৈরি হয়েছিলো ঘরবাড়িগুলো। আগুনে পুড়ে খুঁটিগুলো নষ্ট হওয়ায় বাড়িগুলো নদীতে পড়ে যায়। নদীর পলিমাটির কারণে সেখানে ঘরবাড়ির অবশিষ্ট অংশ অনেকটাই অক্ষত থাকে।

পলিতে সংরক্ষিত খুঁটি

সাইটটিতে ভেতরে খাবারসহ হাঁড়ি ও অন্যান্য পাত্র, এমনকি অধিবাসীদের ব্যবহার্য পোশাকও পাওয়া গেছে মাটি খুঁড়ে। শুধু তাই নয়, ‘শুধু ব্রোঞ্জ যুগেই তৈরি হতো’ এমন কিছু কাঁচের তৈরি বিশেষ ধরণের পুতিও উদ্ধার করেছেন প্রত্নতত্ত্ববিদরা। পুতিগুলো কোনো এক সময় একটি নেকলেসের অংশ ছিলো।

Reneta

কাঠের হাড়ি ও পাত্র

বিভিন্ন জাতের গাছের বাকল থেকে তৈরি বিপুল পরিমাণে কাপড়ও পাওয়া গেছে অন্যান্য নিদর্শনের সঙ্গে। এমনকি বর্তমান ভূ-পৃষ্ঠ থেকে ৬ ফুট গভীর পর্যন্ত খননকাজ চালিয়ে অনেকগুলো স্পষ্ট পায়ের ছাপও পাওয়া গেছে।

এর আগে সাইটটির হুইটলসে সংলগ্ন অংশে পরীক্ষামূলক খনন চালিয়ে ছোট ছোট পেয়ালা, বাটি এবং বড় বড় বয়াম পাওয়া গিয়েছিলো।

গাছের বাকলের আঁশে তৈরি কাপড়

আপাতত দ্রুতগতিতে গোলাকার ঘরগুলো মাটি খুঁড়ে তোলার কাজে ব্যস্ত প্রত্নতাত্ত্বিক দলটি। কেননা ওই এলাকার পানির স্তর নেমে যাচ্ছে। এভাবে পানি আরো নামতে থাকলে সেখানে আর পলি থাকবে না। ফলে ঘরবাড়ির অবশেষগুলোও আর প্রাকৃতিকভাবে সংরক্ষিত থাকবে না।

কাঁচের পুতি

প্রত্নতাত্ত্বিক অভিযানটির অন্যতম স্পন্সর প্রতিষ্ঠান হিস্টোরিক ইংল্যান্ডের প্রধান নির্বাহী ডানকান উইলসন সাইটটিকে ‘একটি অসাধারণ টাইম ক্যাপসুল’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘তিন হাজার বছর আগে আগুনে পুড়ে এবং পরে পলিমাটিতে জমে সংরক্ষিত এই নিদর্শন যেনো সময়ের স্রোতে থেমে যাওয়া একটি অংশ, যা আমাদের সামনে ব্রোঞ্জ যুগের দৈনন্দিন জীবনের একটি ছবি তুলে ধরে।’

পুড়ে যাওয়া কড়িকাঠ এবং ধসে পড়া দেয়ালসহ ঘরের কাঠামো

আন্তর্জাতিক তাৎপর্যপূর্ণ এই সাইট এবং এর খনন ব্রোঞ্জ যুগ সম্পর্কে আমাদের ধারণাই পাল্টে দেবে বলে বিশ্বাস উইলসনের।

আবিষ্কৃত সবগুলো নিদর্শন পরিষ্কার করে তালিকাবদ্ধ করার পর তা জনসম্মুখে প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রত্নতাত্ত্বিক নিদর্শনব্রিটেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: কানাডার প্রতিনিধি

কানাডায় অপরাধ ও দুর্নীতির অভিযোগে ৭ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া ছাড়া কোনো প্রস্তুতি বাকি নেই: ইসি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আর্থিক ক্ষতি এড়াতে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

নবম পে-স্কেলের গেজেট দাবিতে যমুনা ঘেরাও, পুলিশের টিয়ারগ্যাস

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: চ্যানেল আই

গোপালগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই 

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT