চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটেনে ভোটগ্রহণ শেষ, জরিপে এগিয়ে কনজারভেটিভ পার্টি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ পূর্বাহ্ন ০৯, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A

বিপুল উৎসাহ ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ব্রিটেনে মধ্যবর্তী জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার রাত ৩টায় এই ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন ভোট গণনা চলছে।

বর্তমান প্রধানমন্ত্রী টেরেসা মে আবার ক্ষমতায় ফিরবেন, নাকি বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন নতুন প্রধানমন্ত্রী হবেন— তা জানতে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তবে বিবিসি, আইটিভি ও স্কাইনিউজের বুথ ফেরত জরিপ অনুযায়ী এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে টেরেসা মে’র কনজারভেটিভ পার্টি।

বিবিসির সূত্র অনুযায়ী, ৬৫০ আসনের মধ্যে এখনও পর্যন্ত ৩১৪টি আসন পেতে পারে কনজারভেটিভ পার্টি, আর লেবার পার্টি পেতে পারে ২৬৬টি আসন।

ভোট গণনা শেষে যদি এই জরিপ যদি সঠিক হয়, তাহলে কনজারভেটিভ পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে অন্য কোন দলের সঙ্গে জোট করে সরকার গঠন করতে পারে। কেননা কোন দলকে এককভাবে সরকার গঠন করতে হলে কমপক্ষে ৩২৬টি আসনে জয়লাভ করতে হবে। তবে এজন্য লেবার পার্টি কোন দলের সঙ্গে জোট করবে না বলে জানিয়েছেন লেবার ছায়া পররাষ্ট্রমন্ত্রী এমেলি থর্নবেরি।

বিবিসি জানায়, নির্বাচনে ভোট দেয়ার জন্য এবার ইংল্যান্ড, নর্দান আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের মোট ৪ কোটি ৬৯ লাখ ভোটার রেজিস্ট্রেশন করেছেন। ২০১৫ সালে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৪ কোটি ৬৪ লাখ।

ব্রিটিশ নির্বাচনএর আগে ২০১৫ সালের নির্বাচনে ৩৩১টি আসনে বিজয়ী হয়ে এককভাবে সরকার গঠন করে কনজারভেটিভ পার্টি। ওই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন রক্ষণশীল দলের নেতা ডেভিড ক্যামেরন।

Reneta

পরবর্তীতে ব্রেক্সিট ইস্যুতে আয়োজিত গণভোটে ব্রিটিশ জনগণ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দিলে পদত্যাগ করেন তিনি। এরপর টেরেসা মে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আসেন।

আগাম নির্বাচনের বিরুদ্ধে বারবার বক্তব্য দিয়ে আসলেও ১৮ এপ্রিল আগাম নির্বাচনের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়ার (ব্রেক্সিট) প্রস্তুতিতে বিরোধী দলগুলো ঝামেলা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন টেরেসা, তাই আগাম নির্বাচনের এ ঘোষণা বলে তিনি জানান।

Jui  Banner Campaign
ট্যাগ: ব্রিটিশ নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

পল্লবীতে জামায়াতের ২ পোলিং অফিসারের কারাদণ্ড

ফেব্রুয়ারি ১১, ২০২৬

সৈয়দপুর বিমানবন্দর ইস্যু ‘বিচ্ছিন্ন’ নয়: বিএনপি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ঐতিহাসিক নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬

৭৪ লাখ টাকা নিয়ে আটক সেই জামায়াত নেতার বার্ষিক আয় সাড়ে ৪ লাখ টাকা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটারদের কোনো ঝুঁকির আশঙ্কা নেই: র‌্যাব ডিজি

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT